মধ্যরাতে প্রশাসনের অভিযান

মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার সময় ইউপি চেয়ারম্যানসহ আটক ২

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় এক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ট্রাক জব্দ এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ধ্বংস করা হয়।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার সময় ইউপি চেয়ারম্যানসহ আটক ২
মুন্সীগঞ্জে অবৈধভাবে মাটি কাটার সময় ইউপি চেয়ারম্যানসহ আটক ২ |নয়া দিগন্ত

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলায় মধ্যরাতে অভিযান চালিয়ে অবৈধভাবে মাটি কাটার সময় এক ইউপি চেয়ারম্যানসহ দুইজনকে হাতেনাতে আটক করেছে উপজেলা প্রশাসন। এ সময় একটি ট্রাক জব্দ এবং মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু (এক্সকাভেটর) ধ্বংস করা হয়।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাত ৮টা থেকে সাড়ে ১২টা পর্যন্ত উপজেলার রামকৃষ্ণদি এলাকায় বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়।

অভিযানে নেতৃত্ব দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুম্পা ঘোষ। এ সময় উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো: তৌহিদুল ইসলাম বারি, সিরাজদিখান সার্কেলের এএসপি মো: আনোয়ার পারভেজ, সেনাবাহিনীর ক্যাপ্টেন তানজিমুল ইসলাম এবং সিরাজদিখান থানার অফিসার ইনচার্জ আব্দুল হান্নান।

অভিযান চলাকালে লতব্দি ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শামসুদ্দিন খাঁন খোকন ও রাজিব নামে দুইজনকে অবৈধভাবে মাটি কাটার সময় আটক করা হয়। একই সাথে মাটি পরিবহনের সময় একটি ট্রাক জব্দ করে পুলিশের জিম্মায় দেয়া হয়।

এছাড়া মাটি কাটার কাজে ব্যবহৃত একটি ভেকু সম্পূর্ণরূপে বিনষ্ট করা হয়।

এ ঘটনায় আটক ব্যক্তিদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়েরের জন্য সংশ্লিষ্ট থানাকে নির্দেশ দেয়া হয়েছে।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে অবৈধ বালু ও মাটি উত্তোলনের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।