জয়নাল আবেদীন

বৃহত্তর জৈন্তার অফুরন্ত সম্পদ রক্ষায় দাঁড়িপাল্লায় ভোট দিন

এ সময় তিনি আরো বলেন, আমি এই জনপদে জন্মগ্রহণ করেছি, এই অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই।

জৈন্তাপুর (সিলেট) সংবাদদাতা

Location :

Jointapur
জনসভায় আলহাজ জয়নাল আবেদীন
জনসভায় আলহাজ জয়নাল আবেদীন |ছবি : নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর সিলেট জেলা সেক্রেটারি ও ১১ দলীয় নির্বাচনী ঐক্য সমর্থিত দাঁড়িপাল্লা পদপ্রার্থী আলহাজ জয়নাল আবেদীন বলেছেন, আমি জনগনের শাসক নয়, সেবক হতে চাই। বৃহত্তর জৈন্তায় অফুরন্ত সম্পদ রয়েছে, অথচ স্বাধীনতার আজ ৫৩ বছর পেরিয়ে গেলেও এই জনপদের মানুষ রহস্যজনক কারণে উন্নয়ন বঞ্চিত। ইতোপূর্বে যারা জনগণের কাছে সেবক হয়ে এসেছিল তারা ভক্ষকে পরিণত হয়েছে।

রোববার (৮ ফেব্রুয়ারি) বিকেলে জৈন্তাপুর উপজেলা সদরের ঐতিহাসিক রাজকুমারী ইরাদেবী মাঠে নির্বাচনী জনসভায় তিনি এসব কথা বলেন।

এ সময় তিনি আরো বলেন, আমি এই জনপদে জন্মগ্রহণ করেছি, এই অঞ্চলের মানুষের সেবা করে মরতে চাই।

বৃহত্তর জৈন্তার মানুষ অতীতে সকল জাতীয় সংসদ নির্বাচনে বহিরাগত লোকদের এমপি নির্বাচিত করেছেন উল্লেখ করে তিনি বলেন, আমি আপনাদের সন্তান। তাই আগামী ১২ তারিখের কঠিন পরীক্ষায় জয়-পরাজয় আমার নয়, এটা হবে বৃহত্তর জৈন্তার আপামর জনতার ফলাফল। সন্ত্রাস, চাদাবাজ ও দুর্নীতিমুক্ত ইনসাফভিত্তিক দেশ গঠনে আগামী ১২ ফেব্রুয়ারি দাড়িপাল্লায় ভোট দেয়ার আহবান জানাই।

জয়নাল আবেদীন আরো বলেন, আমাকে জৈন্তাপুরের মানুষ দুই মেয়াদে উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত করেছেন। আমি বৃহত্তর জৈন্তার সর্বস্তরের মানুষকে কথা দিচ্ছি আমাকে নির্বাচিত করলে অতীতের ন্যায় আমি আমার সততা, যোগ্যতা ও দক্ষতার পরিচয় দিয়ে এই অঞ্চলের মানুষের মৌলিক অধিকার প্রতিষ্ঠাসহ সকল পর্যায় উন্নয়ন কর্মকাণ্ডে জীবন উৎসর্গ করব।

এ সময় উপজেলা জামায়াতে আমির মাওলানা গোলাম কিবরিয়ার সভাপতিত্বে ও সাবেক আমির মাওলানা নাজমুল ইসলাম ও আনোয়ারুল আম্বিয়ার যৌথ পরিচালনায় জনসভায় আরো বক্তব্য রাখেন বিশিষ্ট চিকিৎক ডা: মোহাম্মদ আব্দুল্লাহ, গোলজার আহমদ হেলাল, ৪নং দরবস্ত ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মো: বশির উদ্দিন, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি মাওলানা আব্দুল খালিক, সিলেট জেলা ছাত্র মজলিসের ছাত্র বিষয়ক সম্পাদক মাওলানা মুজিবুর রহমান, খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারি মাওলানা আজমল হক, বাংলাদেশ খেলাফত মজলিস জৈন্তাপুর উপজেলার সেক্রেটারি মাওলানা আবু বক্কর, জামায়াতে ইসলামী সিলেট জেলা যুব বিভাগের সভাপতি নাজমুল হাসান সিকদার, জৈন্তাপুর উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক নজরুল ইসলাম, সমন্বয়ক প্রনব দাস, বিশিষ্ট মুরব্বী সিরাজুল ইসলাম, আফরোজ হাসান খালিক, জমির উদ্দিন, মোস্তফা কামাল চৌধুরী, আব্দুন নূর মেম্বার, মাহমুদ আলী মেম্বার, আমিনুল হক প্রমুখ ।