তাড়াশে সাংবাদিক মৃণাল সরকার মিলু গ্রেফতার

জুলাই আন্দোলনের মামলায় গ্রেফতারী পরোয়ানা থাকায় সাংবাদিক মিলুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে বলে জানায় পুলিশ।

লুৎফর রহমান, তাড়াশ (সিরাজগঞ্জ)

Location :

Tarash
গ্রেফতার সাংবাদিক মৃণাল সরকার মিলু
গ্রেফতার সাংবাদিক মৃণাল সরকার মিলু |নয়া দিগন্ত

জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় সাংবাদিক মৃণাল সরকার মিলুকে গ্রেফতার করেছে পুলিশ।

শুক্রবার (১৪ আগস্ট) দুপুরে উপজেলার বারোয়ারী বটতলা এলাকায় তার নিজ বাসা থেকে গ্রেফতার করা হয়। গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন তাড়াশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইমাম জাফর।

গ্রেফতার মিলু দৈনিক প্রতিদিনের সংবাদের তাড়াশ উপজেলা প্রতিনিধি হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশ জানায়, জুলাই আন্দোলনে হামলা ও হত্যা চেষ্টার অভিযোগে করা মামলায় গ্রেফতারী পরোয়ানা (ওয়ারেন্ট) থাকায় সাংবাদিক মিলুকে গ্রেফতার করা হয়।

মিলুর পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়, তার বিরুদ্ধে আনা অভিযোগগুলো সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। তিনি কোনো রাজনৈতিক দলের সাথে সম্পৃক্ত নন। তাকে ষড়যন্ত্র করে ফাঁসানো হয়েছে। তিনি একজন পেশাদার সাংবাদিক হিসেবে দীর্ঘদিন কাজ করে আসছেন।

ওসি ইমাম জাফর গণমাধ্যমকে জানান, গ্রেফতারী পরোয়ানা থাকায় মৃণাল সরকার মিলুকে গ্রেফতার করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হবে।