কুমারখালী (কুষ্টিয়া) সংবাদদাতা
কুষ্টিয়ার আলোচিত সামাজিক সেচ্ছাসেবী সংগঠন ইয়থ ডেভলপমেন্ট ফোরামের উদ্যোগে সুবিধা বঞ্চিত ৩০০ পরিবারের মাঝে রমাদান ফুড প্যাকেজ বিতরণ করা হয়েছে।
রোববার (১ মার্চ) সকাল ১১টায় কুমারখালী সরকারি কলেজ মাঠে ফুড প্যাকেজ বিতরণ অনুষ্ঠিত হয়।
সুবিধাভোগী পরিবারগুলোর মাঝে রমাদান ফুড প্যাকেজের ১০ কেজি চাল, এক লিটার তেল, এক কেজি ছোলা, এক কেজি খেজুর, এক কেজি মুড়ি, তিন কেজি আলু ও এক কেজি ডাল বিতরণ করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন কুমারখালী সরকারি কলেজের বাংলা বিভাগের প্রধান জিল্লুর রহমান মধু, কুমারখালী ইসলামিয়া ফাজিল মাদরাসার সহকারী অধ্যাপক হাফেজ মাওলানা জুলফিকার আলী, যুব অধিকার পরিষদের কেন্দ্রীয় সিনিয়র সহ সভাপতি শাকিল আহমেদ তিয়াশ, কুমারখালী উপজেলা জামায়াতের আমির আফতাব উদ্দিন, ইয়থ ডেভলপমেন্ট ফোরামের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল, খোকসা সাইদুর রহমান মন্টু মহিলা কলেজের প্রভাষক সাইফুদ্দিন মজনু, ছাত্র শিবিরের কেন্দ্রীয় সহ-কলেজ বিষয়ক সম্পাদক ইমরান খান প্রমুখ।
সংগঠনের চেয়ারম্যান আশিকুল ইসলাম চপল জানান, কুমারখালী উপজেলাতে ৩০০ শতাধিক পরিবারের মাঝে রামাদান ফুড প্যাক বিতরণ করা হচ্ছে পর্যায়ক্রমে তার ধারাবাহিকতায় আজ সরকারি কলেজ মাঠে প্রায় শতাধিক পরিবারের মাঝে এই ফুড প্যাক বিতরণ করা হয়।
উল্লেখ্য, ২০১২ সাল থেকে অর্থাৎ প্রতিষ্ঠার লগ্ন থেকে সংগঠনটি মানবতার কল্যাণে কাজ করে আসছে।



