আনোয়ারুল ইসলাম

বিদেশী অপসংস্কৃতি যেন দেশের সংস্কৃতি নষ্ট না করে

বিদেশী অপসংস্কৃতি যেন দেশের সংস্কৃতি নষ্ট করতে না পারে, দেশীয় সংস্কৃতি হৃদয়ে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে- এমন মন্তব্য করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) সংবাদদাতা

Location :

Kurigram
ভূরুঙ্গামারীতে বর্ষবরণের অনুষ্ঠানে এমপি আনোয়ারুল ইসলাম
ভূরুঙ্গামারীতে বর্ষবরণের অনুষ্ঠানে এমপি আনোয়ারুল ইসলাম |নয়া দিগন্ত

বিদেশী অপসংস্কৃতি যেন দেশের সংস্কৃতি নষ্ট করতে না পারে, দেশীয় সংস্কৃতি হৃদয়ে লালন করে দেশকে এগিয়ে নিতে হবে- এমন মন্তব্য করেছেন কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম।

কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে মঙ্গলবার সকালে বর্ষবরণ অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

নববর্ষের ঐকতান, গণতন্ত্রের পুনরুত্থান প্রতিপাদ্যে বর্ণাঢ্য আয়োজনে কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বর্ষবরণের অনুষ্ঠান পহেলা বৈশাখ উদযাপন করা হয়।

এ লক্ষে মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক ঘুরে পুনরায় উপজেলা পরিষদ চত্বরে এসে শেষ হয়। পরে উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে জাতীয় ও বৈশাখী সঙ্গীত পরিবেশনের মধ্য দিয়ে বর্ষবরণ অনুষ্ঠানের উদ্বোধন করা হয়।

উপজেলা শিল্পকলা অ্যাকাডেমি প্রাঙ্গণে পান্তা-ইলিশ ও পিঠা উৎসবের আয়োজন করা হয়। উপজেলা পরিষদ মুক্ত মঞ্চে ভাওয়াইয়া ও লোক সঙ্গীত পরিবেশিত করা হয়।

শোভাযাত্রায় কুড়িগ্রাম-১ আসনের সংসদ সদস্য আনোয়ারুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার শাহাদাৎ হোসেন, কুড়িগ্রাম জেলা জামায়াতে আমির আজিজুর রহমান সরকার স্বপন, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা জামায়াতের আমির আনোয়ার হোসেন, এনসিপির উপজেলা সমন্বয়ক মাহফুজুল ইসলাম কিরণ ও ভূরুঙ্গামারী প্রেসক্লাব সভাপতি আনোয়ারুল হক উপস্থিত ছিলেন।

শোভাযাত্রায় বিভিন্ন রাজনৈতিক, সামাজিক সাংস্কৃতিক সংগঠন ও শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থী সহ নানা শ্রেণি পেশার মানুষ অংশগ্রহণ করে।