সুন্দরবনে প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরণের অপরাধে ৬ মৌয়াল আটক

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরণের অপরাধে ৬ জন মৌয়ালকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৬০ কেজি মধুসহ ১টি নৌকা জব্দ করা হয়।

কয়রা (খুলনা) সংবাদদাতা

Location :

Koyra
সুন্দরবন পশ্চিম বন বিভাগ
সুন্দরবন পশ্চিম বন বিভাগ |নয়া দিগন্ত

সুন্দরবনের প্রবেশ নিষিদ্ধ এলাকায় মধু আহরণের অপরাধে ৬ জন মৌয়ালকে আটক করেছে সুন্দরবন পশ্চিম বন বিভাগ। এ সময় তাদের নিকট হতে ৬০ কেজি মধুসহ ১টি নৌকা জব্দ করা হয়।

জানা গেছে, বৃহস্পতিবার (৩০ এপ্রিল) সকাল ৮টার দিকে ভ্রমরখালী টহল ফাঁড়ির অধিনস্থ চরের খাল প্রবেশ নিষিদ্ধ এলাকা হতে তাদেরকে আটক করা হয়।

খুলনা রেঞ্জের সহকারী বন সংরক্ষক ও রেঞ্জ কর্মকর্তা মো: শরিফুল ইসলাম এই অভিযান পরিচালনা করেন।

অভিযানে আটককৃতরা হলেন কয়রা উপজেলার শহিদুল সানা, শফিকুল ইসলাম সানা, বিল্লাল হোসেন, রফিকুল ইসলাম, হেলাল ও রফিকুল ঢালী।

সুন্দরবন পশ্চিম বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এ জেড এম হাছানুর রহমান বলেন, এ ব্যাপারে ভ্রমরখালী বন টহল ফাঁড়ির ভারপ্রাপ্ত কর্মকর্তা বিধান চন্দ্র মহলদার বাদী হয়ে বন আইনে মামলা দায়ের করেছে। আটককৃতদের কয়রা উপজেলা সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে প্রেরণ করা হয়েছে।