দিনাজপুর জেলা প্রশাসনের উদ্যোগে শহরের কালিতলা নিউমার্কেটের ভেতরে ডিম, গরুর মাংস ও মুরগিসহ বিভিন্ন আমিষ জাতীয় খাদ্যসামগ্রী বিক্রির ব্যবস্থা করা হয়েছিল। তবে আজ রোববার (২২ ফেব্রুয়ারি) নির্ধারিত স্থানে এসে অনেক ক্রেতা দোকান বন্ধ দেখতে পান।
সকালে পণ্য কিনতে এসে ক্রেতারা জানান, তারা জেলা প্রশাসনের উদ্যোগের কথা শুনে নির্ধারিত দোকানে যান। কিন্তু দোকান খোলা না থাকায় প্রয়োজনীয় সামগ্রী না নিয়েই ফিরে যেতে হয়েছে। এতে সাধারণ ক্রেতাদের মধ্যে কিছুটা হতাশা দেখা যায়।
উল্লেখ্য, গত ১৯ ফেব্রুয়ারি থেকে দিনাজপুরে পবিত্র মাহে রমজান উপলক্ষে সাধারণ মানুষের জন্য সুলভ মূল্যে নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি কার্যক্রম শুরু করে জেলা প্রশাসন। পুরো রমজান মাসব্যাপী এই কার্যক্রম চলবে বলে জানানো হলেও আজ রোববার বিক্রয় কেন্দ্রটি বন্ধ ছিল।



