‍জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি

চুয়াডাঙ্গায় শিবিরের অদম্য জুলাই মিছিল

সোমবার (৩ আগস্ট) সন্ধ্যা ৬টার দিকে জেলা ছাত্রশিবিরের উদ্যোগে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারের শহীদ হাসান চত্বরে গিয়ে সামাবেশে মিলিত হয়।

Location :

Chuadanga
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রশিবির অদম্য জুলাই মিছিলের আয়োজন করে
জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে জেলা ছাত্রশিবির অদম্য জুলাই মিছিলের আয়োজন করে |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা প্রতিনিধি

চুয়াডাঙ্গায় জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বর্ষপূর্তি উপলক্ষে অদম্য জুলাই মিছিল করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

সোমবার (৩ আগস্ট) বিকেল সন্ধ্যা ৬টার দিকে চুয়াডাঙ্গা টাউন ফুটবল মাঠ থেকে শুরু হওয়া মিছিলটি শহরের প্রধান সড়ক প্রদক্ষিণ করে বড় বাজারের শহীদ হাসান চত্বরে গিয়ে সামাবেশে মিলিত হয়।

সমাবেশে নেতা-কর্মীরা জুলাই গণহত্যার বিচার, জুলাই সনদ বাস্তবায়ন ও গণভোটের রায় কার্যকরের দাবি জানান।

সমাবেশে জেলা শিবিরের সাবেক সভাপতি মহসিন ইমদাদুল্লাহ জামেন বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান হয়েছিল বলেই দেশে পরিবর্তন এসেছে। বর্তমান বিএনপি সরকারকে অবিলম্বে জুলাই সনদ ও গণভোটের রায় বাস্তবায়ন করতে হবে।’

জেলা শিবির সভাপতি সাগর আহমেদ জুলাই আন্দোলনের জনআকাঙ্ক্ষা বাস্তবায়ন ও বিচার সুনিশ্চিত করার দাবি জানিয়ে বলেন, ‘স্বৈরাচারের পথে হাঁটলে বা জনগণের রায়ের প্রতি অবহেলা করলে বর্তমান সরকারের পরিণতি আওয়ামী লীগের মতোই হবে।’

জেলা সেক্রেটারি মাসুম বিল্লাহ বলেন, ‘দুই বছর পেরিয়ে গেলেও জুলাই হত্যাকাণ্ডের বিচার হয়নি। দ্রত সময়ের মধ্যে জুলাই গণহত্যার বিচার সম্পন্ন করতে হবে।’

মিছিল ও সমাবেশে সংগঠনটির জেলা, উপজেলা ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান শাখার নেতা-কর্মীরা অংশ নেন।