পিরোজপুরের কাউখালীতে পুলিশের বিশেষ অভিযানে মোসা: মর্জিনা (৫২) নামে এক নারী মাদককারবারিকে গ্রেফতার করা হয়েছে।
সোমবার (৪ মে) রাতে উপজেলার সদর ইউনিয়নের আসপদ্দি কলেজ রোড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
কাউখালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইয়াকুব হোসাইন এর নির্দেশক্রমে এসআই জাফর ইকবালের নেতৃত্বে একাধিক পুলিশ সদস্য ও নারী পুলিশের সমন্বয়ে গঠিত একটি দল মাদকবিরোধী অভিযান চালায়।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে আসপদ্দি কলেজ রোড এলাকার মরহুম ফারুক হোসেনের বসতঘরের পেছন থেকে তার স্ত্রী মর্জিনাকে পাঁচ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেফতার করা হয়।
এ বিষয়ে থানার ওসি মো: ইয়াকুব হোসাইন জানান, গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলার প্রক্রিয়া চলছে। তাকে আদালতে প্রেরণ করা হবে।
পুলিশ জানায়, মাদক নির্মূলে তাদের এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।



