এমপি বেলাল

রংপুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নে কার্যক্রম এগিয়ে নেয়া হবে

রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রংপুর ডিভিশন তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন সেবা হিসেবে গড়ে তোলা হবে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুর মেডিক্যাল কলেজ
রংপুর মেডিক্যাল কলেজ |সংগৃহীত

রংপুর মেডিক্যাল বিশ্ববিদ্যালয় বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল কার্যক্রম দ্রুত এগিয়ে নেয়া হবে বলে মন্তব্য করেছেন রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভাপতি ও রংপুর-৩ আসনের সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল।

শনিবার (৭ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিক্যাল কলেজ ক্যাম্পাসে ন্যাশনাল ডক্টরস ফোমার-এনডিএফ আয়োজিত ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন তিনি।

সংসদ সদস্য মাহবুবুর রহমান বেলাল বলেন, ‘জনগণের সহযোগিতায় রংপুর সদেরকে একটি সমৃদ্ধ জনপদে রুপান্তরিত করার চেষ্টা করবো। রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল রংপুর ডিভিশন তথা বাংলাদেশের একটি ঐতিহ্যবাহী প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটিকে সামনের দিকে মানসম্মত ও কোয়ালিটি সম্পন্ন সেবা হিসেবে গড়ে তোলা হবে।’

তিনি আরো বলেন, ‘রংপুর মেডিক্যাল কলেজকে বিশ্ববিদ্যালয় হিসেবে বাস্তবায়নের জন্য প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহন করা হবে। শিক্ষক-শিক্ষার্থী তথা রংপুর বাসিকে সাথে নিয়ে এই দাবি আদায় করা আমার অন্যতম এজেন্ডা। রংপুর হবে বাংলাদেশের অন্যতম স্বাস্ব্য সেবার নগরী। সরকার এবং বেসরকারি সকল হাসপাতালকে এজন্য নিয়মতান্ত্রিকভাবে অপেক্ষাকৃত কম খরচে উন্নত স্বাস্থ্য সেবা নিশ্চিতে সকলের সহযোগিতা চান তিনি।’

মেডিক্যাল কলেজ এনডিএফ সভাপতি ডা: আতিকুজ্জামানের সভাপতিত্বে এসময় আরো বক্তব্য রাখেন রংপুর মহানগর জামায়াত আমির এটিএম আজম খান, রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল আশিকুর রহমান, এনডিএফ -এর রংপুর বিভাগীয় সহ সভাপতি ডা: মোহাম্মদ হোসেন, সাংগঠনিক সম্পাদক আজহার আলী শাহ প্রমুখ।

পরে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়। এতে রংপুর মেডিক্যাল কলেজ ও হাসপাতাল এবং রংপুর মহানগরীর জেষ্ঠ্য ও তরুণ চিকিৎসক, মেডিক্যাল শিক্ষার্থী, বিশিষ্ট ব্যক্তিরা অংশ নেন।