নড়াইলে পুকুরে ডুবে ২ ভাইয়ের মৃত্যু

খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। এসময় তাদের মা ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুম থেকে উঠে ঘরে ছেলেদের না দেখে খোঁজাখুজি শুরু করেন।

ফরহাদ খান, নড়াইল

Location :

Narail
স্বজনদের আহাজারি
স্বজনদের আহাজারি |নয়া দিগন্ত

নড়াইল পৌরসভায় পুকুরের পানিতে ডুবে আপন দুই ভাইয়ের মৃত্যু হয়েছে।

বুধবার (১০ জুন) সকাল সাড়ে ১০টার দিকে পৌরসভায় ভাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে।

মৃতরা হলো ভাটিয়া গ্রামের দিনমজুর মাজেদুল শেখের বড় ছেলে আবু বক্কার (৫) ও ওমর ফারুক (২)।

পারিবারিক সূত্রে জানা গেছে, খেলার ছলে বাড়ির পাশের পুকুরে পড়ে তাদের মৃত্যু হয়। এসময় তাদের মা ঘরে ঘুমিয়ে ছিলেন। তিনি ঘুম থেকে উঠে ঘরে ছেলেদের না দেখে খোঁজাখুজি শুরু করেন। খোঁজাখুজি একপর্যায়ে বাড়ির পাশের পুকুর থেকে তাদের সন্ধান পান। পরে তাদের উদ্ধার করে নড়াইল জেলা হাসপাতালে নেয়া হলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

নড়াইল জেলা হাসপাতালের চিকিৎসক অলোক কুমার বাকসী জানান, এখানে আসার আগেই শিশু দু’টির মৃত্যু হয়েছে।