রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে ৩ জনের কারাদণ্ড

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম এ কারাদণ্ড দেন।

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) সংবাদদাতা

Location :

Rupganj
মাদক বিক্রি ও সেবনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত তিন যুবক
মাদক বিক্রি ও সেবনের দায়ে কারাদণ্ডপ্রাপ্ত তিন যুবক |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জের রূপগঞ্জে মাদক বিক্রি ও সেবনের দায়ে কবীর কাজী, সবুজ ভূঁইয়া ও রোহান ভূঁইয়া নামে তিনজনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

মঙ্গলবার (২৩ জুন) সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: সাইফুল ইসলাম এ কারাদণ্ড দেন।

দণ্ডপ্রাপ্ত কবীর কাজী রূপগঞ্জ উপজেলার চনপাড়া পুনর্বাসন কেন্দ্র এলাকার মরহুম হাসমত কাজীর ছেলে, সবুজ ভূঁইয়া হাওলিপাড়া এলাকার কবির ভূঁইয়ার ছেলে ও রোহান ভূঁইয়া একই এলাকার সিদ্দিক ভুঁইয়ার ছেলে।

রূপগঞ্জ থানার উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দিন জানান, মাদক বিক্রি ও সেবনকালে ওই তিনজনকে তাদের নিজ নিজ এলাকা থেকে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত কবীর কাজীকে এক বছর এবং সবুজ ভূঁইয়া ও রোহান ভূঁইয়াকে ১৫ দিন করে বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। পরে দণ্ডপ্রাপ্তদের নারায়ণগঞ্জ জেলা কারাগারে পাঠানো হয়।