দেবীগঞ্জে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ

বর্তমান সরকার বিএনপিকে পরিচ্ছন্ন দল হিসেবে দেখতে চায়। এখানে কোনো অন্যায়ের সাথে আপোস করার সুযোগ নেই।

শেখ ফরিদ, দেবীগঞ্জ (পঞ্চগড়)

Location :

Panchagarh
কথা বলছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ
কথা বলছেন প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ |নয়া দিগন্ত

পঞ্চগড়ের দেবীগঞ্জ উপজেলার টেপ্রীগঞ্জ ইউনিয়নের আওয়ার টেপ্রীগঞ্জ নামের একটি স্বেচ্ছাসেবী সংগঠনের উদ্যোগে ফ্রি মেডিক্যাল ক্যাম্পের উদ্বোধন করেছেন পানি সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ।

রোববার (২২মার্চ) দুপুর ১২টায় টেপ্রীগঞ্জ আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয় মাঠে এ ক্যাম্পের উদ্বোধন করা হয়।

এ সময় প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদ বলেন, ‘দলীয় লোকজন দুর্নীতির সাথে জড়িত থাকলে তাদেরকে দল থেকে বহিষ্কার করা হবে। ইতোমধ্যেই অনেককেই দল থেকে বহিষ্কার করা হয়েছে এবং কিছু নেতাকর্মীর পদ স্থগিত করা হয়েছে। বর্তমান সরকার বিএনপিকে পরিচ্ছন্ন দল হিসেবে দেখতে চায়। এখানে কোনো অন্যায়ের সাথে আপোস করার সুযোগ নেই।’

দেশের উন্নয়নের সার্থে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন হয় এমন কাজ থেকে দলীয় নেতা-কর্মীদের সতর্ক হওয়ার কঠোর নির্দেশনা দেন প্রতিমন্ত্রী।

সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান লিভার পরিপাক ও মেডিসিন বিশেষজ্ঞ ডাক্তার জিয়া হায়দার বসুনিয়ার নের্তৃত্বে ১১ জন বিশেষজ্ঞ চিকিৎসক দিনব্যাপী প্রায় এক হাজার ১০০ রোগীকে প্রাথমিক চিকিৎসা দেয়া হবে।

এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-সচিব আতিকুর রহমান, আদর্শ দ্বিমুখী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল করিম লাজু, টেপ্রীগঞ্জ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক নুর ইসলাম।

ফ্রী মেডিক্যাল ক্যাম্পের সভাপতিত্ব করেন নীলফামারী সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ দেবী প্রসাদ রায়।