আনোয়ারায় মদ্যপানের দায়ে দুই যুবকের কারাদণ্ড

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে মদ্যপানের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

Location :

Anwara
আনোয়ারায় মদ্যপানের দায়ে দুই যুবকের কারাদণ্ড
আনোয়ারায় মদ্যপানের দায়ে দুই যুবকের কারাদণ্ড |নয়া দিগন্ত

আনোয়ারা (চট্টগ্রাম) সংবাদদাতা

চট্টগ্রামের আনোয়ারা উপজেলার কৈনপুরা এলাকায় মোবাইল কোর্টের অভিযানে চোলাই মদ সেবনের দায়ে দুই যুবককে অর্থদণ্ড ও বিনাশ্রম কারাদণ্ড দেয়া হয়েছে।

রোববার (১৬ আগস্ট) বিকেল ৫টার দিকে উপজেলার কৈনপুরা এলাকায় এ অভিযান পরিচালনা করেন আনোয়ারা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো: আবু জাফর মজুমদার।

অভিযানে সহযোগিতা করেন আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী।

অভিযানকালে নেপাল নাথ ও টিটু সেন নামের দুই যুবককে চোলাই মদ সেবনরত অবস্থায় পাওয়া যায়। পরে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মোবাইল কোর্ট পরিচালনা করে নেপাল নাথকে ১০০ টাকা অর্থদণ্ড ও ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড এবং টিটু সেনকে ৫০০ টাকা অর্থদণ্ড ও ২ মাসের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়।

উপজেলা প্রশাসন জানিয়েছে, জনস্বার্থে আনোয়ারা উপজেলায় মাদকের বিরুদ্ধে নিয়মিত মোবাইল কোর্টের অভিযান অব্যাহত থাকবে।