মাদারীপুরে ২ পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণ, আহত ৪

আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এরই জেরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন কমপক্ষে চারজন।

মাদারীপুর প্রতিনিধি

Location :

Madaripur
সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ
সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে দুই পক্ষের সংঘর্ষ |নয়া দিগন্ত

মাদারীপুরে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে আহত হয়েছেন কমপক্ষে চারজন।

রোববার (৮ মার্চ) রাত ৯টা থেকে ১২টা পর্যন্ত সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামে এ সংঘর্ষ হয়। সংঘর্ষে হাতবোমা বিস্ফোরণের কয়েকটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে ভাইরাল হয়। খবর পেয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, দীর্ঘদিন ধরে সদর উপজেলার নতুন মাদারীপুর গ্রামের আক্তার হাওলাদার ও হাসান মুন্সির মধ্যে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে স্থানীয়ভাবে বিরোধ চলে আসছিল। বিরোধকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ। এরই জেরে রাতে দেশীয় অস্ত্রশস্ত্র নিয়ে দু’পক্ষের মধ্যে চলে সংঘর্ষ। এ সময় হাতবোমা বিস্ফোরণের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত হন কমপক্ষে চারজন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, ‘এ ব্যাপারে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। মূলত এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে প্রায়ই সংঘর্ষে জড়ায় দু’পক্ষ।’