মুন্সীগঞ্জে জামায়াতের নারী বিভাগের রোকন শিক্ষাশিবির অনুষ্ঠিত

ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে নারী বিভাগের রোকনদের ইসলামী আদর্শে নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
জামায়াতের নারী বিভাগের রোকন শিক্ষাশিবির
জামায়াতের নারী বিভাগের রোকন শিক্ষাশিবির |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী মুন্সীগঞ্জ জেলা শাখার উদ্যোগে নারী বিভাগের রোকন শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১১ জুলাই) সকাল ৮টার দিকে মিরকাদিম পৌরসভার সানাই কমিউনিটি সেন্টারে এ শিক্ষাশিবির অনুষ্ঠিত হয়।

জেলা নারী বিভাগের সেক্রেটারি বিউটি বেগমের সভাপতিত্বে অনুষ্ঠিত শিক্ষাশিবিরে প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য ও মুন্সীগঞ্জ জেলা আমির মাওলানা আ জ ম রহুল কুদ্দুস।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় কর্মপরিষদ ও শূরা সদস্য শামীমা বেগম, কেন্দ্রীয় অফিস সেক্রেটারি ও শ্রমিক কল্যাণ বিভাগের দায়িত্বশীলা রেজিনা আক্তার, ঢাকা দক্ষিণ অঞ্চলের দায়িত্বশীলা রাহিমা নাসরিন ও ঢাকা দক্ষিণ অঞ্চলের টিম সদস্য মাওলানা মাহমুদা আক্তার।

বক্তারা বলেন, ন্যায় ও ইনসাফভিত্তিক সমাজ প্রতিষ্ঠায় নারী সমাজের দায়িত্ব অত্যন্ত গুরুত্বপূর্ণ। এ লক্ষ্য অর্জনে নারী বিভাগের রোকনদের ইসলামী আদর্শে নিজেদের গড়ে তোলার পাশাপাশি পরিবার, সমাজ ও রাষ্ট্রে ইতিবাচক ভূমিকা রাখতে হবে।

তারা বলেন, ব্যক্তিগত আমল-আখলাকের উন্নয়ন, সাংগঠনিক দায়িত্ব যথাযথভাবে পালন এবং আদর্শ পরিবার গঠনে প্রত্যেক রোকনকে সচেষ্ট থাকতে হবে। একইসাথে সন্তানদের ইসলামী মূল্যবোধে গড়ে তুলে ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত রাখার ওপরও গুরুত্বারোপ করেন বক্তারা।

শিক্ষাশিবিরে জেলার বিভিন্ন উপজেলা থেকে নারী বিভাগের রোকনরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে ইসলামী আন্দোলনের সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করা এবং দাওয়াতি কাজ সম্প্রসারণের বিভিন্ন দিক নিয়েও আলোচনা করা হয়।