রংপুরে শাড়ির দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ৫

আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

সরকার মাজহারুল মান্নান, রংপুর ব্যুরো

Location :

Rangpur
রংপুরে শাড়ির দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ৫
রংপুরে শাড়ির দোকানের উদ্বোধনী অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্টে ২ জনের মৃত্যু, আহত ৫ |নয়া দিগন্ত

রংপুরে সারের দোকান উদ্বোধনের সময় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুইজন মারা গেছেন। আহত হয়েছেন অন্তত পাঁচজন। তাদের অবস্থাও আশঙ্কাজনক।

রোববার (৩ আগস্ট) রাত ৯টার দিকে কাউনিয়া উপজেলার বালাপাড়া ইউনিয়নের শাহাবাজ আমতলা বাজার এলাকায় এ ঘটনা হয়।

নিহতরা হলেন- পীরগাছা উপজেলার ইটাকুমারী ইউনিয়নের পূর্ব পাড়া এলাকার জোবেদ আলীর ছেলে শাহাবুদ্দিন (৪৫) ও মিঠাপুকুর উপজেলার শরিফুল ইসলাম (৩৮)।

কাউনিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ শাহ জানান, আমতলী বাজারে নজর আলী নামে ব্যবসায়ীর শাড়ির দোকান উদ্বোধন অনুষ্ঠানে উপস্থিত হন স্থানীয় প্রায় ৫০ জন বিভিন্ন বয়সের ব্যক্তি। তাদের নিয়ে ঘটনার সময় মিলাদ মাহফিল ও জিকিরের আয়োজন চলছিল। বাহিরে দোকান ঘরের সাথে কাঁচা বাঁশের খুঁটিতে মাইক লাগানো ছিল। ঘটনার সময় বৃষ্টির সাথে বাতাস শুরু হলে বাঁশের মাথা ১১ কেভি ভোল্টের বৈদ্যুতিক তার লেগে যায়। এতে মাইক লাগানো বাঁশসহ টিন দিয়ে ঘেরা দোকান ঘরটি বিদ্যুতায়িত হয়। এ সময় দোকান ঘরের ভেতর জিকিররত টিনের সাথে লেগে থাকা শাহাবুদ্দিন ও শরিফুলসহ সাতজন বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

এখানে উপস্থিত অন্যরা দৌড়ে বাইরে বেরিয়ে আসে। পরে তাদের উদ্ধার করে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক শাহাবুদ্দিন ও শরিফুল ইসলামকে মৃত ঘোষণা করেন।

ওসি আরো জানান, আহত পাঁচজনের মধ্যে দুজনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে। বাকি তিনজনকে কাউনিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা দেয়া হচ্ছে।

তিনি আরো জানান, এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।