আব্দুস সালাম মাদানী

ছাতক-দোয়ারার মানুষ হবে, হচ্ছে আর শুনতে চান না

দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

সোহেল মিয়া, দোয়ারাবাজার (সুনামগঞ্জ)

Location :

Sunamganj
বক্তব্য রাখছেন আব্দুস সালাম মাদানী
বক্তব্য রাখছেন আব্দুস সালাম মাদানী |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামী ক্ষমতায় আসলে দুর্নীতিমুক্ত সুনামগঞ্জ-৫ গঠন করার প্রতিশ্রুতি দিয়ে জামায়াতে ইসলামী মনোনীত এবং ১১ দলীয় জোট সমর্থিত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা আব্দুস সালাম আল মাদানী বলেছেন, ‘ছাতক-দোয়ারার মানুষ হবে, হচ্ছে আর শুনতে চান না।’

সোমবার (৯ ফেব্রুয়ারি) দুপুরে দোয়ারাবাজার উপজেলা জামায়াতে ইসলামী কর্তৃক দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন তিনি।

আব্দুস সালাম মাদানী বলেন, ‘স্বাধীনতার ৫৪ বছরেও ছাতক-দোয়ারার মানুষ উন্নয়নের মুখ দেখেনি। যারাই ক্ষমতায় এসেছেন মানুষকে মিথ্যা আশ্বাস দিয়ে যুগের পর যুগ ঠকিয়েছেন। মানুষের হক মেরে খেয়েছেন। লুটপাট করে এই অঞ্চলের মানুষের সম্পদ দিয়ে নিজেদের আখের গুছিয়েন। আজ আবারো তারা নতুন রূপে মানুষের সামনে এসেছেন। এইসব অপশক্তির হাত থেকে ছাতক-দোয়ারার মানুষকে রক্ষা করতে হবে।’

তিনি বলেন, ‘মানুষ এখন সচেতন, আমরা গোলামির জিঞ্জির ভেঙে মুক্ত হতে চাই।’

তিনি আরো বলেন, ‘জামায়াতে ইসলামী নির্বাচিত হলে ছাতক-দোয়ারায় কোনো ধরনের চাঁদাবাজি, অনিয়ম-দুর্নীতির আশ্রয় হবে না। যুবক-যুবতিদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা করা হবে। দুই উপজেলায় আধুনিক হাসপাতালসহ পর্যটন শিল্প গড়ে তুলা হবে।’

এ সময় জামায়াতে ইসলামী এবং ১১ দলীয় জোটের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দসহ হাজার হাজার কর্মীসমর্থক উপস্থিত ছিলেন।