নারায়ণগঞ্জে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের পরিচয় তদন্তের পর জানা যাবে।

Location :

Narayanganj
মঙ্গলবার ভোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়া হয়
মঙ্গলবার ভোরে জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দেয়া হয় |নয়া দিগন্ত

নারায়ণগঞ্জ প্রতিনিধি

নারায়ণগঞ্জ নগরীর হাজীগঞ্জে স্থাপিত দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে আগুন দিয়েছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (২১ জুলাই) ভোর রাত তিনটার দিকে চাষাঢ়া-আদমজী সড়কের পাশে অবস্থিত স্মৃতিস্তম্ভটিতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

বিষয়টি নিশ্চিত করে জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) তারেক আল মেহেদী জানান, ভোররাতে দুর্বৃত্তরা আগুন দিলেও তাদের এখনো শনাক্ত করা সম্ভব হয়নি। সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে অপরাধীদের গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনায় জড়িতদের পরিচয় তদন্তের পর জানা যাবে।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মোহাম্মদ মাহবুব আলম জানান, সম্প্রতি শ্রদ্ধাঞ্জলি নিবেদনের জন্য স্মৃতিস্তম্ভের চারপাশ কাপড়ে মোড়ানো হয়েছিল। দুর্বৃত্তরা দূর থেকে আগুনের দলা ছুড়ে মারলে ওই কাপড়ে আগুন ধরে যায়। তবে পুলিশ দ্রুত আগুন নেভাতে সক্ষম হয়।

এদিকে দেশের প্রথম জুলাই শহীদ স্মৃতিস্তম্ভে অগ্নিকাণ্ডের ঘটনায় তীব্র প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জুলাই যোদ্ধা সংসদ।

এক যৌথ বিবৃতিতে সংগঠনটির আহ্বায়ক আবু হাসান টিপু ও সদস্য সচিব এন আর বি মামুন বলেন, এ ঘটনা মুক্তিকামী মানুষের চেতনা ও গণআকাঙ্ক্ষার ওপর সরাসরি আঘাত। বিচার প্রক্রিয়ার দীর্ঘসূত্রতার সুযোগে ফ্যাসিস্টের দোসররা এ ধরনের নাশকতা চালাচ্ছে। অবিলম্বে জড়িতদের গ্রেফতারের দাবি জানাচ্ছি।