রমজান মাসকে স্বাগত জানিয়ে খানসামায় ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি

রমজান আত্মশুদ্ধি, সিয়াম সাধনা ও তাকওয়ার মাস। সমাজের নৈতিক সঙ্কট দূর করতে এবং তরুণ প্রজন্মকে সৎ পথে পরিচালিত করতে রমজানের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

জসিম উদ্দিন, খানসামা (দিনাজপুর)

Location :

Dinajpur
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি
বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের স্বাগত র‍্যালি |নয়া দিগন্ত

পবিত্র রমজান মাসকে স্বাগত জানিয়ে দিনাজপুরের খানসামায় স্বাগত র‍্যালি করেছে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির।

বুধবার (১৮ ফেব্রুয়ারি) বিকেলে উপজেলার পাকের হাট সরকারি কলেজ মসজিদ প্রাঙ্গণ থেকে উপজেলা শিবিরের আয়োজনে র‍্যালিটি শুরু হয়।

সংগঠনটির বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা এতে অংশ নেন। র‍্যালিটি হাটের প্রধান সড়ক প্রদক্ষিণ করে শাপলা চত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভায় সমাপ্ত হয়।

র‍্যালিতে অংশগ্রহণকারীরা রমজানের শিক্ষার ওপর গুরুত্বারোপ করে সমাজে নৈতিকতা, মানবতা ও শান্তির পরিবেশ প্রতিষ্ঠার আহ্বান জানান। পাশাপাশি তারা রমজান মাসে দিনের বেলায় হোটেল-রেস্তোরাঁ উন্মুক্ত রাখার বিরুদ্ধে আইন প্রণয়ন ও কঠোর ব্যবস্থা গ্রহণের দাবি তোলেন।

আলোচনা সভায় ছাত্রশিবিরের নেতারা বলেন, রমজান আত্মশুদ্ধি, সিয়াম সাধনা ও তাকওয়ার মাস। সমাজের নৈতিক সঙ্কট দূর করতে এবং তরুণ প্রজন্মকে সৎ পথে পরিচালিত করতে রমজানের চেতনা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। সবাইকে ইবাদত-বন্দেগিতে মনোযোগী হওয়ার পাশাপাশি মানবতার কল্যাণে এগিয়ে আসতে হবে।