চুয়াডাঙ্গায় বিজিবির অভিযানে ২৯ লাখ টাকার মালামাল জব্দ

সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা আইসিপি, বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা এবং সুলতানপুর বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করেন।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
আইসিপি বিওপি
আইসিপি বিওপি |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গা সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)-এর বিশেষ অভিযানে প্রায় ২৯ লাখ টাকার মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করা হয়েছে।

মঙ্গলবার (২৫ আগস্ট) চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধীনস্থ বিওপি টহল দল সীমান্তবর্তী এলাকায় এ অভিযান পরিচালনা করেন।

বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত অভিযানের অংশ হিসেবে ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা আইসিপি, বারাদী, বড়বলদিয়া, বুড়িপোতা এবং সুলতানপুর বিওপির টহল দল এসব অভিযান পরিচালনা করেন।

অভিযানে জব্দকৃত মালামালের মধ্যে রয়েছে ৮৩ বোতল ভারতীয় মদ, ২৫২ বোতল ভারতীয় ইস্কাপ সিরাপ, তিন হাজার ৬০ পিস ভারতীয় ডেক্সাম্যাথাসন ট্যাবলেট, পাঁচ হাজার পিস ভারতীয় সাইপ্রোহেপ্টাডিন ট্যাবলেট, ২৬৪ পিস বিভিন্ন প্রকার ভারতীয় কসমেটিক্স, একটি ভারতীয় শাড়ি এবং একটি ভারতীয় কম্বল।

চুয়াডাঙ্গা ব্যাটালিয়ন (৬ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো: নাজমুল হাসান জানান, দেশের সীমান্তের নিরাপত্তা নিশ্চিতকরণ এবং মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্তকে নিরাপদ ও অপরাধমুক্ত রাখতে বিজিবির এ ধরনের মাদক ও চোরাচালানবিরোধী অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে তিনি ব্যক্ত করেন।