ঢাকার সাভারে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ জুলাই) জুমার নামাজের পর সাভার পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের কাতলাপুর ফুলবাগান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে মসজিদের মুসল্লিসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।
মানববন্ধনে সাভার পৌর কৃষকদলের সাধারণ সম্পাদক মীর রফিকুল ইসলাম সানি অভিযোগ করে বলেন, কাতলাপুর ফুলবাগান মসজিদের পাশে মাদকের ভয়াবহ ক্রয়-বিক্রয় বেড়েছে। সেইসাথে বিউটি পার্লারের ছত্রছায়ায় মাদক ব্যবসা, নারী ব্যবসা, হানিট্র্যাপ বন্ধ না হলে যুবসমাজ নষ্ট হয়ে যাবে।
তাই প্রশাসনকে দ্রুত উদ্যোগ নিয়ে মাদককারবারি ও হানিট্র্যাপ চক্রের সদস্যদের গ্রেফতার করে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।



