সেলিমুজ্জামান সেলিম

সরকারের নির্বাচনী অঙ্গীকার প্রতিটি বাড়িতে বৃক্ষরোপণ করা হবে

‘সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি বাড়িতে বৃক্ষরোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা দিয়েছেন, তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।’

মুকসুদপুর (গোপালগঞ্জ) সংবাদদাতা

Location :

Muksudpur
মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে সেলিমুজ্জামান সেলিম
মুকসুদপুর উপজেলা পরিষদ হলরুমে সেলিমুজ্জামান সেলিম |নয়া দিগন্ত

গোপালগঞ্জ-১ আসনের সংসদ সদস্য সেলিমুজ্জামান সেলিম বলেছেন, ‘সরকারের নির্বাচনী অঙ্গীকার অনুযায়ী প্রতিটি বাড়িতে বৃক্ষরোপণ করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান যে কথা দিয়েছেন, তার প্রতিটি কথা অক্ষরে অক্ষরে পালন করার চেষ্টা করছেন। তারই অংশ হিসেবে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষ রোপণ করা হবে।’

রোববার (৫ জুলাই) সকাল ১১টায় উপজেলা পরিষদ হলরুমে কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে কৃষি প্রণোদনা কার্যক্রম অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মুকসুদপুর উপজেলা নির্বাহী অফিসার মাহমুদ আশিক কবিরের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গোপালগঞ্জ কৃষি সম্প্রসারণ অধিদফতরের অতিরিক্ত উপপরিচালক (উদ্যান) মো: আবুল বাসার মিয়া, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: আবিরুল ইসলাম, উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, মুকসুদপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবদুল্লাহ আল মামুন, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম রাজু, কৃষি বিষয়ক সম্পাদক বাচ্চু শেখ এবং উপজেলা উদ্ভিদ সংরক্ষণ অফিসার রুহুল কুদ্দুস আহমেদ।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার আয়েশা সিদ্দিকা।