প্রতিমন্ত্রী ইশরাক হোসেন

বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগে অর্জিত স্বাধীনতা রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।’

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন
মুন্সীগঞ্জ জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে প্রতিমন্ত্রী ইশরাক হোসেন |নয়া দিগন্ত

মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইশরাক হোসেন বলেছেন, ‘বীর মুক্তিযোদ্ধাদের আত্মত্যাগের বিনিময়ে অর্জিত দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় সরকার অঙ্গীকারবদ্ধ।’

বুধবার (৬ মে) মুন্সীগঞ্জ জেলা সফরকালে তিনি জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে আয়োজিত বীর মুক্তিযোদ্ধাদের সাথে এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুন্সীগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য মো: কামরুজ্জামান।

এ সময় আরো উপস্থিত ছিলেন জেলা প্রশাসক (ভারপ্রাপ্ত) মৌসুমী মাহবুব, পুলিশ সুপার মো: মেনহাজুল আলম, পিপিএম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত, জেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আহ্বায়ক মহসীন মিয়াসহ জেলার বীর মুক্তিযোদ্ধারা।

মতবিনিময় সভায় বীর মুক্তিযোদ্ধারা তাদের বিভিন্ন সমস্যা, প্রত্যাশা ও প্রস্তাবনা তুলে ধরেন। প্রতিমন্ত্রী মনোযোগ সহকারে তাদের বক্তব্য শোনেন এবং উত্থাপিত বিষয়গুলো গুরুত্বের সাথে বিবেচনার আশ্বাস দেন।

সভা শেষে প্রতিমন্ত্রী মুন্সীগঞ্জের মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবন পরিদর্শন করেন। এ সময় তিনি ভবনের অবকাঠামো, সেবার মান এবং মুক্তিযোদ্ধাদের জন্য প্রদত্ত সুযোগ-সুবিধা সরেজমিনে পর্যালোচনা করেন। পাশাপাশি সংশ্লিষ্টদের প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণ নিশ্চিত করা, সেবার মানোন্নয়ন এবং মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য উন্নত পরিবেশ গড়ে তোলার নির্দেশনা দেন।