ভোটকেন্দ্র থেকে ছাত্রদল কর্মী আটক

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
আটক ছাত্রদল কর্মী
আটক ছাত্রদল কর্মী |নয়া দিগন্ত

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রামের মিরসরাই আসনে উপজেলার ৬ নম্বর ইছাখালী ৭ নম্বর ওয়ার্ড চুনিমিঝির টেক সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটকেন্দ্রের পরিস্থিতি অস্থিতিশীল করায় মোবারক হোসেন অপু নামে এক ছাত্রদলকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) বেলা ১১টার দিকে ভোটকেন্দ্রের পরিবেশ অস্থিতিশীল করার অভিযোগে তাকে গ্রেফতার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন ওই কেন্দ্রের দায়িত্বপ্রাপ্ত প্রিজাইডিং অফিসার মুহাম্মদ জিল্লুর রহমান।

তিনি বলেন, ‘দু’পক্ষের মধ্যে হট্রগোলের সময় এক ছাত্রদলের কর্মীকে আটক করেছে পুলিশ। তবে কেন্দ্রের পরিস্থিতি ভালো।’