যশোরে ক্যাফে নুরে ভোক্তা অধিকারের অভিযানে লাখ টাকা জরিমানা

হোটেলের ফ্রিজে বাসি গোস্ত ও পচা খাবার থাকা, রান্নাঘরের নোংরা পরিবেশ, সর্বত্র তেলাপোকার উপস্থিতি এবং বিরিয়ানি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়েছে।

এম আইউব, যশোর অফিস

Location :

Jashore
ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা
ভোক্তা অধিকারের অভিযানে জরিমানা |নয়া দিগন্ত

যশোরে ক্যাফে নুর নামে একটি হোটেলে অভিযান চালিয়ে এক লাখ টাকা জরিমানা আদায় করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর জেলা কার্যালয়।

বুধবার (২৫ মার্চ) বেলা ১২টার দিকে এ অভিযান পরিচালনা করা হয়।

হোটেলের ফ্রিজে বাসি গোস্ত ও পচা খাবার থাকা, রান্নাঘরের নোংরা পরিবেশ, সর্বত্র তেলাপোকার উপস্থিতি এবং বিরিয়ানি তৈরির জন্য ব্যবহৃত বিভিন্ন উপাদানে উৎপাদনকারী প্রতিষ্ঠানের নাম ও মেয়াদোত্তীর্ণের তারিখ না থাকায় এ জরিমানা করা হয়েছে।

ভোক্তা অধিদফতর যশোরের সহকারী পরিচালক মো: সেলিমুজ্জামান বলেন, ‘মঙ্গলবার রাতে ওই হোটেল থেকে নেয়া ২৪ প্যাকেট বিরিয়ানি খেয়ে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন। এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি আমাদের নজরে আসে। এরপর সকালে হোটেলটিতে অভিযান চালানো হয়।