জীবননগরে আলমসাধুর ধাক্কায় ভ্যানচালক নিহত

উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে শাহা ব্রিকস নামক ইট ভাঁটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

এফ এ আলমগীর, চুয়াডাঙ্গা

Location :

Chuadanga
উল্টে যাওয়া আলমসাধু
উল্টে যাওয়া আলমসাধু |নয়া দিগন্ত

চুয়াডাঙ্গার জীবননগরে আলমসাধুর ধাক্কায় রিপন হোসেন (৫০) নামে এক পাখিভ্যান চালকের মৃত্যু হয়েছে।

শনিবার (৪ জুলাই) সকাল সাড়ে ৯টার দিকে জীবননগর উপজেলার সন্তোষপুর-আন্দুলবাড়ীয়া সড়কে শাহা ব্রিকস নামক ইট ভাঁটার সামনে এই দুর্ঘটনা ঘটে।

নিহত রিপন সন্তোসপুর গ্রামের ব্রিজ পাড়ার মহি উদ্দিনের ছেলে।

প্রত্যক্ষ সূত্রে জানা যায়, শনিবার সকালে রিপন হোসেন পাখিভ্যান নিয়ে আন্দুলবাড়িয়ার দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে শাহা ব্রিকসের নিকট পৌঁছলে বিপরীত দিক থেকে আসা বেপরোয়া গতির আলমসাধু গাড়ি নিয়ন্ত্রণ হারিয়ে ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ভ্যানচালক রিপন ছিটকে পড়ে রাস্তার পাশে রাখা ইটের মধ্যে পড়ে যান। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে জীবননগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) সোলায়মান শেখ বলেন, ‘সড়ক দুর্ঘটনার খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছিয়েছি। সুরতহাল রিপোর্ট শেষে পরবর্তী আইনগত ব্যবস্থা নেয়া হবে।’