খুলনায় শিশু অপহরণকারী সন্দেহে যুবককে পিটিয়ে হত্যা

খুলনায় গণপিটুনিতে রাজু (২৬) নামে এক সন্দেহভাজন শিশু অপহরণকারী নিহত হয়েছে।

খুলনা ব্যুরো

Location :

Khulna
আড়ংঘাটা থানা, খুলনা
আড়ংঘাটা থানা, খুলনা |নয়া দিগন্ত

খুলনায় গণপিটুনিতে রাজু (২৬) নামে এক সন্দেহভাজন শিশু অপহরণকারী নিহত হয়েছে।

মঙ্গলবার দুপুরে নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের কাছে এ ঘটনা ঘটে।

নিহত রাজু ফুলতলা উপজেলার বালিয়াডাঙ্গা গ্রামের নজরুল বিশ্বাসের ছেলে।

আড়ংঘাটা থানার ডিউটি অফিসার এসআই ফেরদাউস জানান, দুপুর পৌনে ২টার দিকে রাজু নগরীর রায়েরমহল বাজারের বড় মসজিদের পাশের বাসিন্দা হাসান গাজীর মেয়ে মিমকে (৪) অপহরণের চেষ্টা করে বলে লোকজন তাকে গণপিটুনি দেয়।

খবর পেয়ে আড়ংঘাটা থানা-পুলিশ আশঙ্কাজনক অবস্থায় তাকে উদ্ধার করে খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করে। সেখানে সন্ধ্যা ৬টার দিকে সে মারা যায়।

ডিউটি অফিসার জানান, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে।