ডোমারে জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১

বিরোধপূর্ণ একটি জমির গাছ কাটতে গেলে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাইকে বাধা দেন সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়।

আবদুল গফুর, নীলফামারী

Location :

Nilphamari
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স |নয়া দিগন্ত

নীলফামারীর ডোমারে জমি সংক্রান্ত বিরোধের জেরে দু’পক্ষের সংঘর্ষে মজনু মিয়া (৫০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত আরো দুইজনকে রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

বুধবার (১১ মার্চ) সকালে পৌর এলাকার ৫ নম্বর ওয়ার্ডের ময়দানপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মজনু মিয়া ওই এলাকার মরহুম তফির উদ্দীনের ছেলে। পুলিশ জিজ্ঞাসাবাদের জন্য দুজনকে আটক করেছে।

নিহতের পরিবার ও পুলিশ সূত্রে জানা গেছে, সকালে বিরোধপূর্ণ একটি জমির গাছ কাটতে গেলে বাবলু, মজনু ও নুরুল হক কালুসহ তিন ভাইকে বাধা দেন সাবেক কাউন্সিলর বেলাল হোসেন ও তার পরিবারের সদস্যরা। এ সময় দুই পক্ষের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ শুরু হয়। এতে তিনজন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মজনু মিয়ার মৃত্যু হয়। আহত দুইজনের অবস্থায় গুরুতর হওয়ায় তাদের রংপুর মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আসমাউল হুসনা জানান, সকাল ৯টার দিকে হাতপাতালে নেয়ার পূর্বেই মনজুর মৃত্যু হয়।

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ জানান, জমি নিয়ে প্রতিবেশীদের সাথে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় দুইজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নিয়ে আসা হয়েছে। মামলা প্রক্রিয়াধীন রয়েছে।