ফরিদপুর পৌঁছালেন এনসিপি নেতারা

ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে শহরে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

হারুন আনসারী, ফরিদপুর

Location :

Faridpur
এনসিপি লোগো
এনসিপি লোগো |সংগৃহীত

ফরিদপুরে পদযাত্রা ও পথসভা কর্মসূচিতে অংশ নিতে শহরে পৌঁছেছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কেন্দ্রীয় নেতারা।

আজ বৃহস্পতিবার দুপুর ১টার দিকে তারা শহরে পৌঁছান। এর আগে রাত্রিযাপনের পর সকাল পৌনে ১০টার দিকে খুলনা ত্যাগ করেন তারা।

জানা গেছে, গাড়ি বহরে রয়েছেন দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম, সদস্য সচিব আখতার হোসেন, মুখ্য সমন্বয়ক নাসির উদ্দিন পাটোয়ারী, মুখ্য সংগঠক (উত্তরাঞ্চল) সারজিস আলম, সিনিয়র যুগ্ম আহ্বায়ক সামান্তা শারমিন, জ্যেষ্ঠ যুগ্ম সদস্য সচিব তাসনিম জারা ও মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ।