বাংলাদেশ জামায়াত ইসলামীর সিলেট জেলা আমির ও সিলেট-১ আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, ‘জামায়াত মানবতার কল্যাণ সাধন করে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে চায়। তাই জাতির যে কোনো দুর্যোগে-সঙ্কটে জামায়াত সর্বদা মানুষের কল্যাণে কাজ করে যাচ্ছে। সমাজের অসচ্ছল মানুষেরা আমাদেরই স্বজন। তাদের বিপদে-আপদে সবার আগে আমাদেরকেই এগিয়ে আসতে হবে।’
শনিবার (৬ সেপ্টেম্বর) সিলেট সদর উপজেলা জামায়াতের উদ্যোগে ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের বানাগাঁও বাজারে জামায়াতের উদ্যোগে স্থাপিত টিউবওয়েল উদ্বোধনকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
এ সময় বিশেষ অতিথি ছিলেন সিলেট সদর উপজেলা জামায়াতের আমির নাজির উদ্দিন ও সহকারী সেক্রেটারি আমিনুর রহমান।
মাওলানা হাবিবুর রহমান বলেন, বানাগাও বাজারের মানুষের জন্য বিশুদ্ধ পানির ব্যবস্থা করতে টিউবওয়েল স্থাপন একটি মহৎ উদ্যোগ। জামায়াতের সকল স্তরের জনশক্তিকে এই ধরণের উদ্যোগে অগ্রণী ভূমিকা পালন করতে হবে। এতে সামাজিক বন্ধন আরো সুদৃঢ় হবে।
এছাড়া উপস্থিত ছিলেন ৭ নম্বর মোগলগাঁও ইউনিয়ন আমির মাওলানা আলাউদ্দিন, সেক্রেটারি মাওলানা আহমদ মাসুম, সহকারী সেক্রেটারি নজরুল ইসলাম ও ৭ নম্বর ওয়ার্ড সভাপতি আব্দুল জলিল প্রমুখ।টিউবওয়েল উদ্বোধনকালে স্থানীয় জামায়াত নেতা ছাড়াও বাজারের ব্যবসায়ী এবং বিভিন্ন শ্রেণীপেশার মানুষরা উপস্থিত ছিলেন।



