চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু

সোমবার দুপুর বেলা আব্দুর রহিম নিজের ব্যাটারিচালিত অটোভ্যানটি চার্জ থেকে বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন।

এম এ রহিম, চৌগাছা (যশোর)

Location :

Chaugachha
বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু
বিদ্যুৎস্পৃষ্টে ভ্যানচালকের মৃত্যু |প্রতীকী ছবি

যশোরের চৌগাছায় বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুর রহিম লবা (৫৮) নামে এক ভ্যানচালকের মৃত্যু হয়েছে। সোমবার (১৩ জুলাই) দুপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহত ভ্যানচালক আব্দুর রহিম লবা উপজেলার সুখপুকুরিয়া ইউনিয়নের বল্লভপুর গ্রামের মাধবপুর পাড়ার মরহুম মন্টু মিয়ার ছেলে। তিনি তিন সন্তানের জনক।

প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার দুপুর বেলা আব্দুর রহিম নিজের ব্যাটারিচালিত অটোভ্যানটি চার্জ থেকে বিচ্ছিন্ন করার সময় অসাবধানতাবশত বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আহত হন। স্থানীয়রা তাকে উদ্ধার চৌগাছা সরকারি মডেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

চৌগাছা থানার অফিসার ইনচার্জ (ওসি) মামুনুর রশিদ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।