চট্টগ্রামের কর্ণফুলীতে দেশব্যাপী ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬-এর অংশ হিসেবে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) উপজেলা প্রশাসনের আয়োজনে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়।
উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: রিদুয়ানুল ইসলামের সভাপতিত্বে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-১৩ আসনের সংসদ সদস্য সরওয়ার জামাল নিজাম।
এর আগে, প্রধানমন্ত্রী তারেক রহমান জাতীয় সংসদ ভবন থেকে ভার্চুয়ালি দেশব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’-এর উদ্বোধন করেন। এরই ধারাবাহিকতায় কর্ণফুলী উপজেলায়ও পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধ কার্যক্রম শুরু করা হয়।
অভিযানে উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দের পাশাপাশি শিক্ষক-শিক্ষার্থী, স্কাউট, রেড ক্রিসেন্ট ইউনিট, সিসিপি, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনের সদস্য, চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদল, উপজেলা বিএনপি এবং অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন।



