পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে নীলফামারীতে র্যালি অনুষ্ঠিত হয়েছে।
বুধবার সকালে (১৮ ফেব্রুয়ারি) জেলা প্রশাসক কার্যালয় চত্বর থেকে শুরু হয়ে র্যালিটি শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে টুপামারী ইউনিয়নের মোড়লের ডাঙ্গাস্থ জেলা মডেল মসজিদে গিয়ে শেষ হয়।
র্যালিটির আয়োজন করে ইসলামিক ফাউন্ডেশন। জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান র্যালির নেতৃত্ব দেন।
অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নাইম হাসান খান, নেজারত ডেপুটি কালেক্টর নিয়াজ ভুইয়া, ইসলামিক ফাউন্ডেশন জেলা কার্যালয়ের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম র্যালিতে উপস্থিত ছিলেন।
এছাড়াও বিভিন্ন মসজিদের ইমাম ও মসজিদ ভিত্তিক শিক্ষাকেন্দ্রের শিক্ষকগণ এতে অংশ নেন।
ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালক মোছাদ্দিকুল আলম জানান, মাহে রমজানের পবিত্রতা রক্ষায় সকলকে সচেতন হতে হবে। এমন কোনো কাজ করা যাবে না, যা পবিত্র মাহে রমজানের সাথে সাংঘর্ষিক হয়।



