সরফুদ্দিন সান্টু এমপি

ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে সরকার প্রতিশ্রুতিবদ্ধ

দেশের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম। দেশের উন্নয়ন ও সমৃদ্ধির ধারাকে আরো বেগবান করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে।

বানারীপাড়া (বরিশাল) সংবাদদাতা

Location :

Barishal
বক্তব্য রাখছেন সরফুদ্দিন সান্টু এমপি
বক্তব্য রাখছেন সরফুদ্দিন সান্টু এমপি |নয়া দিগন্ত

বরিশাল-২ আসনের সংসদ সদস্য ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেছেন, ‘ব্যবসায়ীরা যেন নির্বিঘ্নে ও নিরাপদে তাদের বাণিজ্য চালিয়ে যেতে পারেন, সে জন্য বিএনপি সরকার সব সময়ই তাদের সুরক্ষা ও উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করে আসছে। ব্যবসায়ীদের স্বার্থরক্ষা ও অর্থনৈতিক গতিশীলতা ফেরাতে বর্তমান সরকার প্রতিশ্রুতিবদ্ধ।’

বৃহস্পতিবার (৩০ জুলাই) বিকেল ৩টার দিকে বানারীপাড়া কমিউনিটি সেন্টারে বানারীপাড়া বন্দর বাজার ব্যবসায়ী সমিতি গঠনের লক্ষ্যে আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সংসদ সদস্য সরদার সরফুদ্দিন আহমেদ সান্টু বলেন, ‘দেশের সার্বিক অর্থনৈতিক সমৃদ্ধি অর্জনে ব্যবসায়ীদের ভূমিকা অপরিসীম।’

তিনি দেশের উন্নয়ন ও সমৃদ্ধির এই ধারাকে আরো বেগবান করতে সকল শ্রেণি-পেশার মানুষকে ঐক্যবদ্ধ হয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশ গঠনে একযোগে কাজ করার আহ্বান জানান।

বানারীপাড়া বন্দর বাজার সমিতির আহ্বায়ক ও উপজেলা বিএনপির আহ্বায়ক মো: শাহ আলম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত এই মতবিনিময় সভায় বিশেষ অতিথি ও বক্তব্য রাখেন বানারীপাড়া উপজেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি মো: মনজুর খান, সাধারণ সম্পাদক মো: রিয়াজ আহমেদ মৃধা, পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ও স্থানীয় ব্যবসায়ী মো: আব্দুস সালাম এবং পৌর বিএনপির সাধারণ সম্পাদক হাবিবুর রহমান জুয়েল, উপজেলা যুবদলের আহ্বায়ক সাব্বির আহমেদ সুমন হাওলাদার প্রমুখ।

এছাড়াও ব্যবসায়ীদের পক্ষে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন ব্যবসায়ী ও পৌর বিএনপির সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম রিপন, উজ্জ্বল কুণ্ডু ও জাহাঙ্গীর হোসেনসহ স্থানীয় ব্যবসায়ী নেতারা।