কানাইঘাটে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে কলেজছাত্র নিহত

বুধবার সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে নাবিল ও তার চাচাত ভাই ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন তার চাচাত ভাই ইসলাম। পরে আহত নাবিলকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাবিল মারা যান।

আবদুল কাদের তাপাদার, সিলেট ব্যুরো

Location :

Sylhet
ছুরিকাঘাতে নিহত ইসমাইল হোসেন নাবিল
ছুরিকাঘাতে নিহত ইসমাইল হোসেন নাবিল |নয়া দিগন্ত

সিলেটের কানাইঘাটে চাচাত ভাইয়ের ছুরিকাঘাতে ইসমাইল হোসেন নাবিল (২১) নামে এক কলেজছাত্র নিহত হয়েছেন। বুধবার (৪ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বড়চতুল ইউনিয়নের মুক্তাপুর গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত নাবিল কানাইঘাট সরকারি কলেজের ছাত্র।

পুলিশ জানায়, বুধবার সকালে বাড়ির বাথরুমে মাটি ফেলা নিয়ে নাবিল ও তার চাচাত ভাই ইসলামের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে নাবিলকে ছুরিকাঘাত করেন তার চাচাত ভাই ইসলাম। পরে আহত নাবিলকে দ্রুত উদ্ধার করে সিলেট এমএজি ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে নাবিল মারা যান। এ ঘটনায় থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

বড়চতুল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল মালিক চৌধুরী জানান, ছুরিকাহত নাবিলকে স্থানীয়রা উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসাপতালে নেয়ার পথে সে মারা যায়।

কানাইঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: আমিনুল ইসলাম নয়া দিগন্তকে বলেন, ‘ছুরিকাঘাতে একজনের মৃত্যু হয়েছে। এই ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। অভিযুক্তকে আটকের চেষ্টা করছে পুলিশ।’