সিরাজদিখানে ইছামতী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার

সকাল পৌনে ৯টার দিকে ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়াপাড়া কবরস্থান ঘাটের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

গোলাম মঞ্জুরে মাওলা অপু, লৌহজং (মুন্সীগঞ্জ)

Location :

Munshiganj
ইছামতী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার
ইছামতী নদী থেকে বৃদ্ধের লাশ উদ্ধার |প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের সিরাজদিখান উপজেলার ইছামতী নদী থেকে আব্দুল মালেক (৭০) নামে এক বৃদ্ধের লাশ উদ্ধার করেছে নৌ-পুলিশ।

শুক্রবার (৩ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ইছাপুরা ইউনিয়নের রাজদিয়া গ্রামের নাহার কোল্ড স্টোরেজ সংলগ্ন ইছামতী নদী থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বৃদ্ধ আব্দুল মালেক উপজেলার লতব্দী ইউনিয়নের নতুন চর গ্রামের মরহুম নওয়াব আলীর ছেলে।

এর আগে, সকাল পৌনে ৯টার দিকে ইছাপুরা ইউনিয়নের টেংঘুরিয়াপাড়া কবরস্থান ঘাটের কাছে নদীতে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেন।

পুলিশ ও পারিবারিক সূত্রে জানা যায়, আব্দুল মালেক মঙ্গলবার (৩০ জুন) বিকেল ৪টার দিকে বাড়ি থেকে বের হওয়ার পর থেকে নিখোঁজ ছিলেন। এরপর তিনি আর বাড়িতে ফেরেননি।

নিহতের ছেলে হানিফ জানান, তার বাবা চোখে কম দেখতেন। এছাড়া কিছুদিন আগে স্ট্রোক করার কারণে শারীরিক ও মানসিকভাবে অসুস্থ ছিলেন। বাবা নিখোঁজ হওয়ার পর পরিবারের পক্ষ থেকে থানায় কোনো সাধারণ ডায়েরি (জিডি) বা অভিযোগ করা হয়নি।

বক্তাবলী নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এ কে এম আমিনুল হক জানান, লাশ উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ঘটনাস্থলে আমাদের ফাঁড়ির এক উপ-পরিদর্শক রয়েছেন। তিনি এ বিষয়ে বিস্তারিত বলতে পারবেন।