বরগুনার বামনায় এবার ট্যালেন্টপুলে জুনিয়র বৃত্তি পেয়েছেন আপন ভাই-বোন। তাদের এ সাফল্য চমকে দিয়েছে পুরো উপজেলাকে।
মেধাবীদের একজনের নাম আবদুল্লাহ আল নাফি তিনি সরকারি বামনা সারওয়ারজান মডেল স্কুল থেকে ও বোন ফাতিমা জান্নাত শ্রাবণী বামনা আসমাতুন্নেসা বালিকা বিদ্যালয় থেকে ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছেন।
মেধা তালিকায় তারা দুজনেই ছেলে এবং মেয়ে বিভাগ থেকে উপজেলায় প্রথম হয়েছে। পঞ্চম শ্রেণিতেও তারা ট্যালেন্টপুলে বৃত্তি পেয়েছিলেন।
তারা বামনা সদরের পশ্চিম সফিপুর গ্রামে বসবাস করেন। তাদের বাবা মোস্তাফিজুর রহমান লিটন ইটালি প্রবাসি ও মা ১৪ নম্বর পূর্ব সোনাখালী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের একজন শিক্ষিকা।



