ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক সংঘর্ষে আহত ১০

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ি থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানায় এলে পেছন থেকে পণ্যবাহী আরেক ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে। আহত হয় অন্তত ১০ জন।

শিবচর (মাদারীপুর) সংবাদদাতা

Location :

Shibchar
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক সংঘর্ষে আহত ১০
ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে ট্রাক সংঘর্ষে আহত ১০ |নয়া দিগন্ত

মাদারীপুর জেলার শিবচরের কুতুবপুর সীমানায় ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দু’টি ট্রাকের সংঘর্ষে আহত হয়েছেন অন্তত ১০ জন। তাদের মধ্যে দু’জনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

রোববার (২৬ এপ্রিল) ভোরে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানায় এ দুর্ঘটনা ঘটে।

শিবচর হাইওয়ে পুলিশ জানায়, ঢাকার যাত্রাবাড়ি থেকে যাত্রী বহন করে বরিশালের উদ্দ্যেশে ছেড়ে আসে একটি ট্রাক। মাঝপথে ঢাকা-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের শিবচরের কুতুবপুর সীমানায় এলে পেছন থেকে পণ্যবাহী আরেক ট্রাক ওই ট্রাকটিকে ধাক্কা দেয়। এতে সামনে থাকা ট্রাকের যাত্রীরা মুহূর্তেই সড়কে ছিটকে পড়ে। আহত হয় অন্তত ১০ জন। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে শিবচর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের কর্মীরা। তাদের মধ্যে দু’জনকে আশঙ্কাজনক অবস্থায় ঢাকা মেডিক্যালে পাঠানো হয়েছে।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো: জহুরুল ইসলাম জানান, দুর্ঘটনার খবর পেয়ে হাইওয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে যান চলাচল স্বাভাবিক করে। আর আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।