ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফ

জনগণকে দেয়া কথা রাখতে চাই

‘জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি রাখতে চাই।’ একইসাথে তিনি তার এই বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের প্রতি।

Location :

Faridpur
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফ
ফরিদপুরে চৌধুরী নায়াব ইউসুফ |নয়া দিগন্ত

ফরিদপুর-৩ (সদর) আসন থেকে বেসরকারিভাবে নির্বাচিত ধানের শীষের প্রার্থী চৌধুরী নায়াব ইউসুফ বলেছেন, ‘জনসাধারণকে দেয়া প্রতিশ্রুতি রাখতে চাই।’ একইসাথে তিনি তার এই বিজয়ে কৃতজ্ঞতা প্রকাশ করেন সকলের প্রতি।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করে বিজয় লাভের পর গতকাল বৃহস্পতিবার মধ্যরাতে প্রতিক্রিয়ায় তিনি এ প্রত্যয় ব্যক্ত করেন।

চৌধুরী নায়াব ইউসুফ বলেন, ‘শপথ গ্রহণের প্রথম দিন থেকেই আমি ফরিদপুরের মানুষের জন্য কাজ করতে চাই। মানুষের জন্য কাজ করে নিজের অবস্থানকে সুদৃঢ় করতে চাই।’

এ সময় তিনি নিজের বাবার নীতি ও আদর্শকে অনুসরণ করার প্রত্যয় ব্যক্ত করে বলেন, ‘কাজ আর ভালোবাসা দিয়ে মানুষের হৃদয়কে জয় করতে চাই। নেতাকর্মী পাশে না থাকলে এ অর্জন এতো সহজ ছিল না। আজকের এ অর্জন নেতাকর্মীদের, আমার একক নয়।’

এ সময় তিনি আরো বলেন, ‘দলীয় চেয়ারম্যান তারেক রহমান ফরিদপুরের উন্নয়নে যেসব প্রতিশ্রুতি দিয়ে গেছেন সেগুলোর বাস্তবায়ন করা হবে।’

এ সময় তিনি মানুষের ভালোবাসার প্রতিদান দিতে নিজের উপর অর্পিত দায়িত্ব নিখুঁতভাবে পালন করার অঙ্গীকার করেন। সূত্র: বাসস