চাকা বদলাতে নেমে বাসের ডালার ধাক্কা, যাত্রী নিহত

ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকার জালিয়াপাড়া-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

বেলাল হোসাইন, রামগড় (খাগড়াছড়ি)

Location :

Khagrachari
আটক বাস
আটক বাস |নয়া দিগন্ত

খাগড়াছড়ির রামগড়ে চাকা বিস্ফোরণের পর সড়কের পাশে দাঁড়িয়ে থাকা অবস্থায় আরেক বাসের খোলা ডালার ধাক্কায় শাহআলম (৩৬) নামের এক যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরো দু’জন আহত হয়েছেন।

আজ সোমবার (১৮ মে) ভোরে উপজেলার পাতাছড়া ইউনিয়নের চাষীনগর এলাকার জালিয়াপাড়া-রামগড় সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত শাহআলম খাগড়াছড়ি সদর থানার শান্তিনগর এলাকার বাসিন্দা।

রামগড় থানা পুলিশ জানায়, খাগড়াছড়ি থেকে ঢাকাগামী শান্তি পরিবহনের একটি বাসের চাকা বিস্ফোরিত হলে সেটি রাস্তার পাশে থামানো হয়। এ সময় কয়েকজন যাত্রী বাস থেকে নেমে পাশে দাঁড়িয়ে ছিলেন। তখন জালিয়াপাড়া দিক থেকে আসা শ্যামলী পরিবহনের একটি এসি বাসের খোলা ডালা তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই শাহআলমের মৃত্যু হয়। আহত জোনায়েদ (২৫) ও রুবেল কর্মকারকে রামগড় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়েছে।

রামগড় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ নাজির আলম বলেন, ‘দুর্ঘটনাকবলিত বাস দু’টি জব্দ করা হয়েছে। থানায় মামলার প্রস্তুতি চলছে।’