চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের মনোনয়ন পত্র সংগ্রহ

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

এম মাঈন উদ্দিন, মিরসরাই (চট্টগ্রাম)

Location :

Mirsharai
চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের মনোনয়ন পত্র সংগ্রহ
চট্টগ্রাম-১ আসনে বিএনপি মনোনীত প্রার্থী নুরুল আমিনের মনোনয়ন পত্র সংগ্রহ |নয়া দিগন্ত

আসন্ন ত্রয়োদশ সংসদ নির্বাচনে চট্টগ্রাম-১ (মিরসরাই) আসন থেকে মনোনয়ন পত্র সংগ্রহ করলেন মিরসরাই উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আমিন চেয়ারম্যান।

সোমবার (২২ ডিসেম্বর) চট্টগ্রাম বিভাগীয় কমিশনারের কার্যালয়ে সহকারী রিটার্নিং কর্মকর্তার নিকট থেকে মনোয়ন পত্র সংগ্রহ করেন নুরুল আমিন চেয়ারম্যান।

এ সময় উপস্থিত ছিলেন- এসময় আরো উপস্থিত ছিলেন মিরসরাই উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব সালাউদ্দিন সেলিম, চট্টগ্রাম উত্তর জেলা বিএনপির সাবেক সদস্য লায়ন আবু তাহের, উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মোহাম্মদ আলমগীর, সাবেক যুগ্ম আহ্বায়ক নুরুল আবছার চেয়ারম্যান, বারইয়ারহাট পৌরসভা বিএনপির সাবেক আহ্বায়ক দিদারুল আলম মিয়াজী, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব গাজী নিজাম উদ্দিন, চট্টগ্রাম উত্তরজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সরওয়ার উদ্দিন সেলিম, সাবেক সহ-সভাপতি নুর হোসেন চেয়ারম্যান, মিরসরাই পৌরসভা বিএনপির সাবেক সদস্য সচিব রফিকুল ইসলাম পারভেজ, সাবেক আহ্বায়ক মহিউদ্দিন, সাবেক সদস্য সচিব জাহিদ হুসাইন, বিএনপি নেতা শাহিনুল ইসলাম স্বপন, মাসুকুল আলম সোহান, গোলাম জাকারিয়া, নাজমুল হক সোহাগ, মঞ্জুরুল হক মঞ্জু, মাজহার চৌধুরী, ইয়াছিন মিজান, জহির উদ্দিন বাবলু, উপজেলা জাসাসের সভাপতি মেশকাত উদ্দিন চৌধুরী, বিএনপি নেতা ইমাম হোসেন বাবলু, তৌহিদ উদ দৌজা, মিরসরাই উপজেলা যুবদলের আহ্বায়ক কামাল উদ্দিন, জোরারগঞ্জ থানা যুবদলের আহ্বায়ক সিরাজুল ইসলাম, উপজেলা স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব শাহ মো: ফোরকান উদ্দিন চৌধুরী, চট্টগ্রাম উত্তর জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক সরোয়ার হোসেন রুবেল, সাবেক যুগ্ম সম্পাদক আব্দুল্লাহ আল নোমান, মিরসরাই পৌরসভা ছাত্রদলের সদস্য সচিব ইনজামামুল হক ইমন প্রমুখ।

এসময় নুরুল আমিন চেয়ারম্যান বলেন, ‘দেশ নায়ক তারেক রহমান আমাকে ধানের শীষের পক্ষে মনোনীত করার পর আজ সরকারিভাবে মনোনয়ন পত্র সংগ্রহ করেছি। আগামী ২৯ ডিসেম্বর জমা দেবো। মিরসরাইয়ের জনগণ ধানের শীষ প্রতীকে ভোট দিতে মুখিয়ে আছে। আগামী ১২ ফব্রুয়ারি ধানের শীষের জয় হবে ইনশাআল্লাহ।