ভালুকার এমপি ফখর উদ্দিন বাচ্চুকে বিএনপির শোকজ

দুই বছর আগে বহিষ্কৃত হওয়ার পর বিএনপিতে ফিরে সংসদ সদস্য (এমপি) নির্বাচিন হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এবার নতুন অভিযোগ ওঠায় তাকে আবারো কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

Location :

Mymensingh
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি
ফখর উদ্দিন আহমেদ বাচ্চু এমপি |নয়া দিগন্ত

ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা

ময়মনসিংহ-১১ (ভালুকা) আসনের সংসদ সদস্য ও ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে কারণ দর্শানোর (শোকজ) নোটিশ দিয়েছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)।

শনিবার (১৮ জুলাই) দলের সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠিতে এ নোটিশ দেয়া হয়।

দুই বছর আগে বহিষ্কৃত হওয়ার পর বিএনপিতে ফিরে সংসদ সদস্য (এমপি) নির্বাচিন হন ফখর উদ্দিন আহমেদ বাচ্চু। এবার নতুন অভিযোগ ওঠায় তাকে আবারো কারণ দর্শানোর নোটিশ দেয়া হয়েছে।

বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্স কারণ দর্শানোর নোটিশের সত্যতা নিশ্চিত করেন।

নোটিশ সূত্রে জানা যায়, ২০২৪ সালের ৫ আগস্ট পরবর্তী সময়ে দলীয় শৃঙ্খলা বিরোধী বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে ওই বছর ১ সেপ্টেম্বর ভালুকা উপজেলা বিএনপির আহ্বায়ক ফখর উদ্দিন আহমেদ বাচ্চুকে বিএনপির প্রাথমিক সদস্য পদসহ দলের সব পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়।

পরবর্তীতে অপরাধের জন্য দুঃখ প্রকাশ করে আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক ২০২৫ সালের ২৪ অক্টোবর বহিষ্কারাদেশ প্রত্যাহার করে তার প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেয়া হয়।

তবে, সম্প্রতি তার বিরুদ্ধে আবারো দলীয় শৃঙ্খলা ভঙ্গ করে নানান অনৈতিক কাজে জড়ানোর অভিযোগ ওঠে। ওইসব অভিযোগের ভিত্তিতে কেন তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, নোটিশ পাওয়ার ৪৮ ঘণ্টার মধ্যে তার যথাযথ জবাব দেয়ার জন্য বলা হয়েছে।