কুষ্টিয়া ও চাঁদপুরের ৩ যুবদল নেতা বহিষ্কার

নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি কাজ করার অভিযোগে তাদের বহিষ্কার করা হয়েছে।

কুষ্টিয়া প্রতিনিধি

Location :

Kushtia
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল
বাংলাদেশ জাতীয়তাবাদী যুবদল |ফাইল ছবি

নির্বাচনে বিএনপি মনোনীত স্থানীয় প্রার্থীর বিরুদ্ধে এবং দলীয় শৃঙ্খলা ভঙ্গসহ দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি কাজ করার অভিযোগে কুষ্টিয়া ও চাঁদপুরের তিন যুবদল নেতাকে বহিষ্কার করা হয়েছে।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) রাতে যুবদল কেন্দ্রীয় কমিটির সহদফতর সম্পাদক মিনহাজুল ইসলাম ভুঁইয়া স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানা যায়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচনে বিএনপি মনোনীত প্রার্থীর বিরুদ্ধে কাজ করার সুস্পষ্ট অভিযোগে কুষ্টিয়ার কুমারখারী উপজেলা যুবদলের আহ্বায়ক মো: জাকারিয়া মিলনকে বহিষ্কার করা হয়েছে। এছাড়া দলীয় শৃঙ্খলা ভঙ্গ এবং দলের নীতি-আদর্শ ও সংহতি পরিপন্থি নানা অনাচারের অভিযোগে চাঁদপুর সদর উপজেলার বিঞ্চুপুর ইউনিয়ন যুবদলের সাধারণ সম্পাদক হারুন খান এবং কুষ্টিয়া সদর উপজেলার আইলচারা ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ড যুবদলের কর্মী হানিফ কবিরাজকে প্রাথমিক সদস্য পদসহ দল থেকে বহিষ্কার করা হয়েছে।

জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় নির্বাহী সভাপতি আব্দুল মোনায়েম মুন্না ও সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল ইসলাম নয়ন ইতোমধ্যে এ সিদ্ধান্ত কার্যকর করেছেন।

বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, বহিষ্কৃত নেতাদের কোনো ধরনের অপকর্মের দায়-দায়িত্ব দল নেবে না। যুবদলের সব পর্যায়ের নেতাকর্মীদের তাদের সাথে সাংগঠনিক সম্পর্ক না রাখার নির্দেশনা প্রদান করা হয়েছে।

জেলা বিএনপির সদস্যসচিব প্রকৌশলী জাকির হোসেন সরকার এ খবরটি নিশ্চিত করেছেন।