অবহেলিত কয়রার চিকিৎসা খাতে বিশেষ অবদান রাখা হবে : মাওলানা আবুল কালাম আজাদ

দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই।

গোলাম রব্বানী, কয়রা (খুলনা)

Location :

Koyra
নির্বাচনী জনসভায় মাওলানা আজাদ
নির্বাচনী জনসভায় মাওলানা আজাদ |নয়া দিগন্ত

বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও খুলনা-৬ আসনে দাঁড়িপাল্লা প্রতীকের প্রার্থী মাওলানা আবুল কালাম আজাদ বলেছেন, ‘দীর্ঘদিন কয়রার মানুষ উন্নত চিকিৎসা সেবা থেকে বঞ্চিত হচ্ছে। উওর ও দক্ষিণ বেদকাশী ইউনিয়নের প্রসূতি মায়ের চিকিৎসা করাতে ১৩০ কিলোমিটার দূরে খুলনা শহরে যেতে হয়। এই দুর্গম পথ পাড়ি দিতে গিয়ে লঞ্চ ও বাসের মধ্যে অনেক মা ও শিশু দুর্ঘটনার শিকার হয়েছে। জামায়াতে ইসলামী রাষ্ট্র ক্ষমতায় আসলে উপকূলের এই দুঃখ-দুর্দশা লাঘব করা হবে। কয়রা উপজেলা সদরে স্বাস্থ্য কমপ্লেক্স নির্মাণ ও আমাদী ইউনিয়নের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সার্বক্ষণিক চিকিৎসা সেবা প্রদান ও অপারেশনের উপযুক্ত করা হবে ইনশাআল্লাহ।’

শনিবার (৩১ জানুয়ারি) সকালে দক্ষিণ বেদকাশী ইউনিয়নের এবং বিকেলে উত্তর বেদকাশী ইউনিয়নের কাছারিবাড়ি মাঠে পৃথক দু’টি নির্বাচনী জনসভায় এসব কথা বলেন তিনি।

তিনি বলেন, ‘উপকূলীয় ও অবহেলিত জনপদে দীর্ঘদিন ধরে চিকিৎসা ব্যবস্থার চরম সঙ্কট বিরাজ করছে। জামায়াতে ইসলামী রাষ্ট্রীয় ক্ষমতায় গেলে এসব এলাকায় আধুনিক চিকিৎসা সেবা নিশ্চিত করা হবে। স্বাস্থ্যখাতে বিশেষ গুরুত্ব দিয়ে কার্যকর উদ্যোগ গ্রহণ করা হবে।’

উত্তর বেদকাশী ইউনিয়নের আমির মাস্টার জি এম নুর কামালের সভাপতিত্বে এবং সহকারী সেক্রেটারি মাওলানা এনামুল কবিরের সঞ্চালনায় নির্বাচনী জনসভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন খুলনা জেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট মোস্তাফিজুর রহমান।

এছাড়া আরো বক্তব্য রাখেন খুলনা মহানগরী জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি অ্যাডভোকেট শাহ আলম, জেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সহ-সভাপতি শেখ আবুল কালাম আজাদ, কয়রা উপজেলা আমির মাওলানা মিজানুর রহমান, নায়েবে আমির মাওলানা রফিকুল ইসলাম, সেক্রেটারি মাওলানা শেখ সাইফুল্লাহ, সহকারী সেক্রেটারি মাওলানা সুজাউদ্দীন আহমেদ, উপজেলা কর্মপরিষদ সদস্য হাফেজ জাহাঙ্গীর আলম, উওর বেদকাশী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আবু হাসান সরদার, সনাতন ধর্মাবলম্বী নেতা কিরণ চন্দ্র মণ্ডল, শ্রমিক কল্যাণ ফেডারেশনের উপজেলা সভাপতি মোল্লা শাহাবুদ্দীন শিহাব, সদর ইউনিয়নের আমির মোল্লা মিজানুর রহমান, কয়রা-পাইকগাছা উন্নয়ন ফোরাম খুলনার সভাপতি এস এম মুকুল, ইসলামী ছাত্রশিবির খুলনা জেলা দক্ষিণের বায়তুলমাল সম্পাদক ইয়াসিন শারাফাত, কয়রা থানা দক্ষিণের সভাপতি আসমাতুল্লাহ আল গালিব, সাথী শাখার সভাপতি মাজহারুল ইসলাম, সদর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি হাফেজ জাহিদুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে বলেন, দেশ ও জাতির সার্বিক কল্যাণ নিশ্চিত করতে সৎ ও যোগ্য নেতৃত্বের বিকল্প নেই। তারা আগামী নির্বাচনে জামায়াতে ইসলামীর প্রার্থীকে বিজয়ী করতে সর্বস্তরের জনগণের সহযোগিতা কামনা করেন।