চট্টগ্রামের আনোয়ারা উপজেলায় প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট (বালক-বালিকা) ২০২৬-এর উপজেলা পর্যায়ের ফাইনাল খেলা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে আনোয়ারা আদর্শ উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মহিন উদ্দিন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) দীপক ত্রিপুরা ও হিসাবরক্ষণ কর্মকর্তা শহিদুল ইসলাম।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: হিন্দোল বারী।
এ ছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো: আকতার হোসেন, সৈয়দ মো: আবু সুফিয়ান।
প্রধান শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন কে এম সরোয়ার, রতন কান্তি শীল, নুরুল আবছার, অরুন গুপ্ত, সঞ্জীব মজুমদার।
সহকারী শিক্ষকদের মধ্যে ছিলেন মো: মফিজুর রহমান, মোজাহের মিয়া।
অনুষ্ঠানের সঞ্চালনা করেন আবুল মনছুর এবং খেলা পরিচালনা করেন বিকাশ কান্তি ঘোষ।
ফাইনাল খেলায় বালিকা বিভাগের ম্যাচে মধ্য গহিরা সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব কন্যারা সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে চ্যাম্পিয়ন হয়। বালক বিভাগের খেলায় ভিংরোল সরকারি প্রাথমিক বিদ্যালয়, পূর্ব জুঁইদন্ডী সরকারি প্রাথমিক বিদ্যালয়কে হারিয়ে শিরোপা অর্জন করে।
বিজয়ী দলগুলো পরবর্তীতে জেলা পর্যায়ে আনোয়ারা উপজেলার প্রতিনিধিত্ব করবে।



