শৈলকূপায় প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে আহত ২০

সামাজিক বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দু’টি পক্ষই শৈলকূপা উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দারের সমর্থক।

মফিজুল ইসলাম, শৈলকূপা (ঝিনাইদহ)

Location :

Jhenaidah
সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে আহতরা
সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে আহতরা |নয়া দিগন্ত

ঝিনাইদহের শৈলকুপার সামাজিক বিরোধ ও প্রভাব বিস্তার নিয়ে সংঘর্ষে উভয় পক্ষের ২০ জন গুরুতর হয়েছেন। এ সময় হামলায় পাঁচ থেকে ছয়টি বাড়িঘর ভাঙচুর হয়েছে।

বুধবার (৪ মার্চ) রাতে দফায় দফায় উপজেলার হাকিমপুর গ্রামে এ ঘটনা ঘটে।

এলাকাবাসীর সূত্রে জানা গেছে, হাকিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি বকুল বিশ্বাস ও স্বেচ্ছাসেবক নেতা তরুণ বিশ্বাসের সাথে এলাকায় প্রভাব বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে বুধবার রাতে উভয় পক্ষের মধ্যে দফায় দফায় সংঘর্ষ হয়। সংঘর্ষে বকুল বিশ্বাসসহ উভয় পক্ষের ২০ জন গুরুতর আহত হন। স্থানীয়রা আহতদের উদ্ধার করে শৈলকুপা ও ঝিনাইদহ হাসপাতালে ভর্তি করা করেন।

হাকিমপুর গ্রামের লিয়াকত মন্ডল জানান, সামাজিক বিরোধ নিয়ে এ সংঘর্ষের ঘটনা ঘটে। দু’টি পক্ষই শৈলকূপা উপজেলা বিএনপির সহ-সভাপতি এবং ৭ নম্বর হাকিমপুর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম জোয়ার্দারের সমর্থক।

এ ব্যাপারে শৈলকূপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির মোল্লা জানান, পুলিশ পাঠানো হয়েছে। এই ব্যাপারে এখনো কেউ লিখিত অভিযোগ করেননি। অভিযোগ পেলে আইনগতভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।