চকরিয়া ও মাতামুরীতে টানা বর্ষণে পাহাড় ধ্বংসের আশঙ্কায় মাইকিং

নদীতীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী।

রফিক আহমদ, চকরিয়া (কক্সবাজার)

Location :

Chakaria
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং
প্রশাসনের পক্ষ থেকে মাইকিং |নয়া দিগন্ত

গত দুইদিন ধরে টানা ভারী বর্ষণ অব্যাহত থাজায় কক্সবাজারের চকরিয়া, মাতামুহুরি ও পেকুয়া উপজেলাসহ আশেপাশের এলাকায় পাহাড় ধ্বংসের আশঙ্কায় প্রশাসনের পক্ষ থেকে নিরাপদ স্থানে সয়ে যাওয়ার জন্য মাইকিং করা হচ্ছে। এদিকে ভারী বর্ষণ অব্যাহত থাকায় মাতামুহুরি নদীর পানি হু- হু করে বৃদ্ধি পাচ্ছে। পানিতে চকরিয়া পৌর এলাকার বিভিন্ন পয়েন্ট, সড়ক ও বসত বাড়িতে জলাবদ্ধতা সৃষ্টি হওয়ায় জনজীবন স্থবির হয়ে পড়ছে।

সরেজমিনে দেখা যায়, চকরিয়া পৌরসভার হাসপাতাল পাড়া, থানা সেন্টার, নিউমার্কেট, থানা রাস্তার মাথায় মহাসড়ক বৃষ্টির পানিতে জলাবদ্ধ। টানা বর্ষণ অব্যাহত থাকায় মাতামুহুরি নদীর পানি বৃদ্ধির পাশাপাশি উপজেলার ফাসিয়াখালী, কৈয়ারবিল, বরইতলী, ডুলাহাজারা, পূর্ব বড় ভেওলা, সাহার বিল, সুরাজপুর, মানিকপুর , কাকারা ও বমু- বিল ছড়ি ইউনিয়নের এলাকার নিম্নাঞ্চল তলিয়ে গেছে। এসব এলাকায় ভারী বৃষ্টি কারণে মানুষ ঘর থেকে বের হতে না পেরে স্বাভাবিক কর্মজীবন ও ব্যবসা বাণিজ্য ব্যহত হচ্ছে ।

স্থানীয়দের আশঙ্কা, এভাবে বৃষ্টি অব্যাহত থাকলে উজান থেকে নেমে আসা প্রবল বর্ষণের পানিতে মাতামুহুরী নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যার আশঙ্কা করা হচ্ছে। এতে নদীতীরবর্তী নিম্নাঞ্চলে জলাবদ্ধতা বা আকস্মিক বন্যার ঝুঁকি তৈরি হতে পারে বলে ধারণা করছেন এলাকাবাসী। দেশের পূর্ব ও দক্ষিণ-পূর্বাঞ্চলে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের কারণে মাতামুহুরীসহ কয়েকটি নদীর পানি দ্রুত বৃদ্ধি পেয়ে বন্যার পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রও সতর্ক করেছে।

এদিকে, চকরিয়া উপজেলা প্রশাসন, স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট দফতর পরিস্থিতির ওপর নজর রাখছে। কক্সবাজার আবহাওয়ার সর্বশেষ পূর্বাভাস অনুযায়ী, আগামী কয়েকদিনও বৃষ্টিপাত অব্যাহত থাকতে পারে।