জামালপুরে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলে নিহত

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।

Location :

Jamalpur
শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনার পর জনতার ভিড়
শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশে সড়ক দুর্ঘটনার পর জনতার ভিড় |নয়া দিগন্ত

শেরপুর প্রতিনিধি

শেরপুর-জামালপুর আঞ্চলিক সড়কের ব্রহ্মপুত্র সেতুতে ট্রাকচাপায় মোটরসাইকেল আরোহী বাবা ও ছেলে নিহত হয়েছেন।

শুক্রবার (২০ ফেব্রুয়ারি) বিকেলে শেরপুর-জামালপুর সড়কের ব্রহ্মপুত্র সেতুর দক্ষিণ পাশের সড়কে স্থাপিত পুলিশ চেকপোস্টের সামনে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনার পর স্থানীয়রা ঘণ্টাব্যাপী সড়ক অবরোধ করে রাখেন। দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান।

নিহতরা হলেন শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নের কেন্দুয়ারচর এলাকার বাসিন্দা দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদ।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, জুমার নামাজের সময় ওই এলাকার চেকপোস্টে শেরপুরগামী একটি ট্রাক থামানোর জন্য চালককে ইশারা করে পুলিশ। ট্রাকটির পেছনে থাকা একটি মোটরসাইকেল পাশ কাটিয়ে বের হওয়ার চেষ্টা করে। ঠিক তখনই বিপরীত দিক থেকে আসা আরেকটি ট্রাক মোটরসাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলেই দেলোয়ার হোসেন ও তার ছেলে ইসতিয়াক আহম্মেদের মৃত্যু হয়। তাদের সঙ্গে থাকা একটি শিশু অলৌকিকভাবে বেঁচে যায়।

শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল রানা বলেন, পুলিশ চেকপোস্টের কাছে ট্রাক চাপায় মোটরসাইকেল আরোহী বাবা-ছেলের মৃত্যু হয়েছে। তাদের বাড়ি শেরপুর সদর উপজেলার চরমুচারিয়া ইউনিয়নে। ঘটনাস্থল জামালপুর জেলায় পড়েছে বিধায় বিষয়টি জামালপুর সদর থানা পুলিশ দেখছে।