গণহত্যা দিবসে মুন্সীগঞ্জে আলোচনা সভা, শহীদদের স্মরণে গভীর শ্রদ্ধা

আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষিকাময় ঘটনাবলী তুলে ধরা হয়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর পরিচালিত নির্মম গণহত্যার চিত্র স্মরণ করে বক্তারা শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।

আব্দুস সালাম, মুন্সীগঞ্জ

Location :

Munshiganj
গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
গণহত্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা |নয়া দিগন্ত

গণহত্যা দিবস-২০২৬ উপলক্ষে মুন্সীগঞ্জ জেলা প্রশাসনের উদ্যোগে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (২৫ মার্চ) ওই আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক (ডিসি) ও জেলা ম্যাজিস্ট্রেট সৈয়দা নুরমহল আশরাফীর সভাপতিত্বে আয়োজিত সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার (এসপি) মো: মেনহাজুল আলম, জেলা পরিষদের প্রশাসক এ কে এম ইরাদত হোসেন মানু, জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা মোসা: নাজমা নাহার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মুহাম্মদ মুছাব্বেরুল ইসলাম ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো: মাসুদুর রহমান।

এছাড়া সভায় বীর মুক্তিযোদ্ধা ও জেলার বিভিন্ন দফতরের কর্মকর্তারা অংশ নেন।

আলোচনা সভায় ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতের বিভীষিকাময় ঘটনাবলী তুলে ধরা হয়। সেই রাতে নিরস্ত্র বাঙালির ওপর পরিচালিত নির্মম গণহত্যার চিত্র স্মরণ করে বক্তারা শহীদদের প্রতি গভীর শোক ও শ্রদ্ধা জানান।

বক্তারা বলেন, মহান মুক্তিযুদ্ধের চেতনা ও ত্যাগের ইতিহাস নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দিতে হবে। একইসাথে স্বাধীনতার প্রকৃত ইতিহাস বিকৃতি রোধে সবাইকে সজাগ থাকার আহ্বান জানান তারা।

সভা শেষে শহীদদের রুহের মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।